Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
উইঘুর সম্প্রদায়ের নজরদারিতে জড়িত থাকার অভিযোগে হুয়াওয়ের সাথে সম্পর্কচ্ছেদ গ্রিজম্যানের

খেলা

টিবিএস ডেস্ক
11 December, 2020, 04:30 pm
Last modified: 11 December, 2020, 04:35 pm

Related News

  • ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • মোবাইল টাওয়ারের জন্য একসঙ্গে লিথিয়াম ব্যাটারি তৈরি করবে ওয়ালটন-হুয়াওয়ে
  • বিশ্বমানের লেনদেন সেবা দিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নগদ-হুয়াওয়ে চুক্তি
  • যেভাবে আবারও প্রবল দাপটে ফিরল হুয়াওয়ে

উইঘুর সম্প্রদায়ের নজরদারিতে জড়িত থাকার অভিযোগে হুয়াওয়ের সাথে সম্পর্কচ্ছেদ গ্রিজম্যানের

উইঘুর নিপীড়নের নিন্দা জানিয়ে যতো দ্রুত সম্ভব সমাজে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হুয়াওয়ে-কে কাজ শুরু করার আহ্বান জানান গ্রিজম্যান।
টিবিএস ডেস্ক
11 December, 2020, 04:30 pm
Last modified: 11 December, 2020, 04:35 pm
আন্তোনিও গ্রিজম্যান। ছবি: এএফপি

 চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের শনাক্তকরণের জন্য হুয়াওয়ে নতুন প্রযুক্তি তৈরি করেছে এমন অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি বাতিল করেছেন ফ্রান্স ও বার্সেলোনার ফুটবল তারকা আন্তোনিও গ্রিজম্যান। 

গবেষণা প্রতিষ্ঠান আইপিভিএম এর হুয়াওয়ে উইঘুর সম্প্রদায়ের সদস্যদের শনাক্তরণে সফটওয়্যার তৈরি করেছে এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় দ্য ওয়াশিংটন পোস্টে।  

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তির বয়স, লিঙ্গ ও জাতিসত্ত্বা নির্ধারণে সক্ষম এমন শনাক্তকরণ প্রযুক্তি তৈরি করেছে হুয়াওয়ে। 

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরই ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এ খেলোয়াড় হুয়াওয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। 

তার ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, "ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে 'উইঘুর এলার্ট' তৈরি করেছে এমন সন্দেহের জেরে আমি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির সাথে আমার অংশদারিত্ব শেষ করছি।  

"সেইসাথে অভিযোগ অস্বীকার করেই ক্ষান্তি না দিয়ে এই নিপীড়নের নিন্দা জানানো এবং যতো দ্রুত সম্ভব সমাজে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে হুয়াওয়ে-কে কাজ শুরু করার আহ্বান জানাচ্ছি।" জানান গ্রিজম্যান।  

কৃত্তিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান মেগভির ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি এ পদ্ধতির সত্যতা নিশ্চিত করেছে হুয়াওয়ে, তবে এটি শুধুই পরীক্ষামূলক কার্যক্রম ছিল এবং বাস্তবে ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি। 

মেগভির একজন মুখপাত্র জানিয়েছেন নির্দিষ্ট কোনো জাতিসত্ত্বাকে চিহ্নিতকরণের লক্ষ্যে এ প্রযুক্তি তৈরি করা হয়নি। 

গ্রিজম্যানই উইঘুর মুসলমানদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রথম ফুটবল তারকা নন। 

ইতোপূর্বে আর্সেনালের মিডফিল্ডার মেসুত ওজিলও উইঘুর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চীনের সমালোচনা করেছেন। তার মন্তব্যের পরই ২০১৯ সালের ডিসেম্বরে চীনের গণমাধ্যমগুলোতে ম্যানচেস্টার সিটির সাথে আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। 
 
  • সূত্র: ইনডিপেনডেন্ট ইউকে

Related Topics

টপ নিউজ

হুয়াওয়ে / গ্রিজম্যান / উইঘুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • মোবাইল টাওয়ারের জন্য একসঙ্গে লিথিয়াম ব্যাটারি তৈরি করবে ওয়ালটন-হুয়াওয়ে
  • বিশ্বমানের লেনদেন সেবা দিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নগদ-হুয়াওয়ে চুক্তি
  • যেভাবে আবারও প্রবল দাপটে ফিরল হুয়াওয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net