Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
30 April, 2021, 08:50 am
Last modified: 30 April, 2021, 01:07 pm

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে ইসরায়েলে এটিই হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিবিসি
30 April, 2021, 08:50 am
Last modified: 30 April, 2021, 01:07 pm

ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতজন মারা গেছে - সে  সংখ্যা পরিষ্কার করে জানায়নি। 
 
বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ এর বরাতে জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। জরুরি সেবা কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছে।
 
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে 'ভয়াবহ বিপর্যয়' হিসেবে বর্ণনা করেছেন।
 
মেরন পর্বতের পাদদেশে লাগ বি'ওমের নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়।
 
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে ইসরায়েলে এটিই হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
 
দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের অবস্থা সংকটাপন্ন। টুইটারে এক বার্তায় জরুরি সেবা বিভাগ বলছে, আহতদের উদ্ধার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবছর এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হয়

প্রথম দিকে মনে হয়েছিল, উৎসবস্থলে কোন স্থাপনা ভেঙ্গে এই ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে জরুরি সেবা বিভাগ জানায়, সেখানে পদদলিত হবার ঘটনা ঘটেছে।
 
পুলিশের সূত্রগুলো হারেতজ পত্রিকাকে জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারী কিছু মানুষ পা পিছলে পড়ে যাবার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর তাদের উপর আরো অনেকে এসে পড়ে।
 
একজন প্রত্যক্ষদর্শী বলেন, "এই ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানুষজন একজন আরেকজনের উপর এসে পড়ে যায়। এটা ছিল একটা বিপর্যয়।"
 
আরেকজন ভেবেছিলেন, এটি একটি বোমা হামলার সতর্কবার্তা ছিল। তিনি বলেন, "কেউ ভাবতে পারেনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আনন্দ শোকে পরিণত হয়েছে।"
 
এর আগে কর্মকর্তা জানিয়েছেন, বিপুল মানুষের উপস্থিতির কারণে উৎসব স্থলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধি-নিষেধ আরোপ করা সম্ভব হবে না।
 
প্রতি বছর অর্থোডক্স ইহুদিরা মেরন পাহাড়ের পাদদেশে লাগ বি'ওমের নামের এই ধর্মীয় উৎসবে অংশ নেয়। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসব পালন করে অর্থোডক্স ইহুদিরা।
 
টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, এই উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় এক লাখ মানুষ জড়ো হয়। এছাড়া শুক্রবারে আরো মানুষের অংশ নেবার কথা ছিল।
 
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর এই ধর্মীয় উৎসবের ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল। কিন্তু ইসরায়েলের সফল টিকাদান কর্মসূচীর কারণে সম্প্রতি দেশটিতে বহু বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে।  

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / পদদলিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net