Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
ইতিহাস গড়ল ভারতীয় জাহাজ, নাবিক থেকে ক্রু সবাই নারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 March, 2021, 03:30 pm
Last modified: 08 March, 2021, 03:37 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • নারীদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দরকার নেই, প্রাপ্য অধিকারটুকু যেন ঠিকভাবে পাই: নারী ভোটার
  • নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা ও প্রত্যাশা: নারী ভোটারদের ভাবনা

ইতিহাস গড়ল ভারতীয় জাহাজ, নাবিক থেকে ক্রু সবাই নারী

ভারতের শিপিং কর্পোরেশনের হীরকজয়ন্তী উপলক্ষে এবং আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এমটি স্বর্ণ কৃষ্ণ জাহাজের সকল নারী অফিসারদের সম্মানার্থে বিশেষ পদক্ষেপটি নেয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
08 March, 2021, 03:30 pm
Last modified: 08 March, 2021, 03:37 pm

স্থলের মত জলের রাজ্যও পুরুষতান্ত্রিকতার খোলসে মোড়ানো। প্রথমবারের মত নৌ খাতের এই পুরুষ-অধ্যুষিত ছাঁচ থেকে বেরিয়ে, নারীদের অর্জনকে সম্মান জানাতে ইতিহাস রচনা করল  তাই ভারতীয় এক জাহাজ। নাবিক থেকে ক্রু, এ জাহাজের সবাই নারী।  

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মণ্ডভিয়া রবিবার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এসসিআই) নৌযান এমটি স্বর্ণ কৃষ্ণ'র  এ যাত্রা উদ্বোধন করেন। খবরটি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, গত ৬ই মার্চ ভার্চুয়ালি জাহাজটির উদ্বোধন করেছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় । 

উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সেক্রেটারি শিপিং সঞ্জীব রঞ্জন, চেয়ারম্যান জেএনপিটি সঞ্জয় শেঠি, মুম্বাই বন্দর ট্রাস্টের চেয়ারম্যান রাজীব জলোটা এবং ডিজি শিপিং অমিতাভ কুমার।  

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের শিপিং কর্পোরেশনের হীরকজয়ন্তী উপলক্ষে এবং আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এমটি স্বর্ণ কৃষ্ণ জাহাজের সকল নারী অফিসারদের সম্মানার্থে বিশেষ পদক্ষেপটি নেয়া হয়েছে।  

বিবৃতিতে মণ্ডভিয়া নৌবাহিনীর নারী কর্মকর্তাদের অবদান ও ত্যাগ স্বীকারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় কাজ করা এসব নারীরা ভারতের প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনেন। 

এসসিআই'র সিএমডি এইচকে জোশী বলেন, সমুদ্র অভিযানে নারীরা যে সাহস, পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেন, সেটির সম্মানার্থেই এসসিআই'র অবিচ্ছিন্ন ও নিরলস প্রচেষ্টার একটি অংশ এ উদ্যোগ। 

'দূরবর্তী সমুদ্রযাত্রায় পুরুষদের একচ্ছত্র আধিপত্যকে অস্বীকার করে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির আদর্শ ধারণকারী একটি প্রতিষ্ঠান হিসেবেই  এসসিআই এ উদ্যোগ গ্রহণ করল', বলা হয় বিবৃতিতে। 

এছাড়া নারী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এসসিআই সব সময় যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তাদের জন্য বয়সসীমা শিথিল, বেতনে ছাড় প্রদানের মত পদক্ষেপ গ্রহণ করেছে সেসবও বিবৃতিতে উল্লেখ করা হয়।    
 

Related Topics

টপ নিউজ

ভারতীয় জাহাজ / নারী / আন্তর্জাতিক নারী দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • নারীদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দরকার নেই, প্রাপ্য অধিকারটুকু যেন ঠিকভাবে পাই: নারী ভোটার
  • নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা ও প্রত্যাশা: নারী ভোটারদের ভাবনা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net