Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেঞ্জি স্কট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2021, 09:35 pm
Last modified: 15 June, 2021, 09:39 pm

Related News

  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • পানি সরবরাহ ব্যবস্থা সারাতে জাপানের শহরকে ৩৬ লাখ ডলারের সোনার বার দিলেন রহস্যময় দাতা
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • চট্টগ্রাম ও রংপুরে দুই হাসপাতাল নির্মাণে চীনের কাছে ৩,৪২৫ কোটি টাকার অনুদান চায় বাংলাদেশ

আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেঞ্জি স্কট

জেফ বেজোসকে তালাক দিয়ে অ্যামাজন ইঙ্কের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান ম্যাকেঞ্জি। কিন্তু, এই বিপুল ঐশ্বর্য তিনি বিলিয়ে দিতেই উদ্যমী হয়েছেন। ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে ঘন ঘন দানকারীদের একজনে পরিণত হয়েছেন তিনি। 
টিবিএস ডেস্ক
15 June, 2021, 09:35 pm
Last modified: 15 June, 2021, 09:39 pm
ম্যাকেঞ্জি স্কট। ছবি: ইয়োর্গ কার্টেনসেন/ গেটি ইমেজেস

বিশ্বের সেরা ধনী জেফ বেজোসের সাবেক স্ত্রী বিলিয়নিয়ার সমাজসেবক ম্যাকেঞ্জি স্কট বিভিন্ন দাতব্য সংস্থায় আরও ২৭০ কোটি ডলার দান করেছেন। আজ মঙ্গলবার (১৫ জুন) এক ব্লগ পোস্টে একথা জানান তিনি। এরফলে ২০২০ সালের জুলাই থেকে তিনি যে বড় অংকের অনুদান দেওয়ার পদক্ষেপ শুরু করেছিলেন- তা ৮৫০ কোটি ডলারে উন্নীত হলো।  

সত্যিকার অর্থেই গেল বছর অত্যন্ত কম সময়ের ব্যবধানে বিপুল অংকের দান করে বিশ্বের অন্যান্য দানকারীদের বিস্মিত করেন ৫১ বছরের ম্যাকেঞ্জি। সর্বশেষ তিনি ২৮৬টি সংস্থায় দান করলেন। অনুদান পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে অ্যালভিন এইলি আমেরিকান ড্যান্স থিয়েটার থেকে শুরু করে বর্ণ বৈষম্য নিরসনে কাজ করা বেশ কিছু তহবিল আছে। দান পেয়েছে সাংবাদিকতার উন্নয়নে জড়িত সংস্থাও। 

জেফ বেজোসকে তালাক দিয়ে সিয়াটলবাসী বিজ্ঞান শিক্ষক ড্যান জুয়েটের সঙ্গে ঘর বাঁধার পর এই প্রথম তিনি নিজ অনুদানের ঘোষণা দিলেন।       

৬০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ম্যাকেঞ্জি তার পোস্টে লিখেছেন, "বর্তমান বিশ্ব যেসব অসম ব্যবস্থায় চলছে তা পরিবর্তনে আমি ও ড্যানসহ একদল গবেষক, ব্যবস্থাপক ও পরামর্শক এই বিপুল অনুদানের সিদ্ধান্ত নিয়েছি।"

সেখানে তিনি আরও বলেন, "মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদ সীমিত না থাকলে বিশ্ব আরও সুন্দর হতো- আমরা এই বিশ্বাসকে নতচিত্তে স্বীকার করি। ধনীদের চাইতে সাধারণ মানুষের উদ্ভাবিত সমাধান ও তার প্রয়োগই পারে তেমন বিশ্ব গড়তে।"  

জেফ বেজোসকে তালাক দিয়ে অ্যামাজন ইঙ্কের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান ম্যাকেঞ্জি। কিন্তু, এই বিপুল ঐশ্বর্য তিনি বিলিয়ে দিতেই উদ্যমী হয়েছেন। ইতোমধ্যেই বিশ্বের ঘন ঘন দানকারীদের একজনে পরিণত হয়েছেন তিনি। 

জীবিত ধনীদের মধ্যে সবচেয়ে বেশি দান করে গেল বছরও তিনি বার্ষিক দানে রেকর্ড সৃষ্টি করেন। অন্যান্য দানবীর ও অনুদান বিশেষজ্ঞরাও ম্যাকেঞ্জির দানের ভূয়সী প্রশংসা করেছেন। কারণ, তিনি শুধু দ্রুত দানই করেননি বরং এমন অনেক সংস্থায় দান করেছেন যারা সমাজকল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখছে। সচরাচর বড় দাতারা এসব সংগঠনে তেমন একটা দান করতেন না। তবে ম্যাকেঞ্জি কোনোপ্রকার শর্ত ছাড়াই যেভাবে দান করেছেন সেটাই তাকে প্রশংসনীয় করে তুলেছে।     

নিঃশর্ত দানের গুরুত্ব তুলে ধরে ম্যাকেঞ্জি বলেন, "যারা সামনে থেকে কোনো আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় লড়ছেন, আমরা বিশ্বাস করি ফলপ্রসূ সমাধানের রাস্তা তারাই ভালো জানেন। তাই তারা যেভাবে যেখানে ভালো মনে করেন, সেই খাতে অর্থ ব্যয়ের জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি।" 

ম্যাকেঞ্জি আরও জানান, অনেক সংস্থা শর্তহীন দান পেয়ে অনেক বেশি উপকৃত হওয়ার কথা জানিয়ে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

ম্যাকেঞ্জি স্কট / জেফ বেজোসের সাবেক স্ত্রী / অনুদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • পানি সরবরাহ ব্যবস্থা সারাতে জাপানের শহরকে ৩৬ লাখ ডলারের সোনার বার দিলেন রহস্যময় দাতা
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • চট্টগ্রাম ও রংপুরে দুই হাসপাতাল নির্মাণে চীনের কাছে ৩,৪২৫ কোটি টাকার অনুদান চায় বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net