Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
"আমার ভ্যাকসিন সার্টিফিকেটে ভারতীয় প্রধানমন্ত্রীর ছবি কেন?"

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 October, 2021, 02:25 pm
Last modified: 19 October, 2021, 02:33 pm

Related News

  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জনগণের নেতা’, বিদ্যমান সমস্যা সমাধানে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
  • ‘দেশের ভবিষ্যতের চেয়েও গায়ের চামড়া বেশি উজ্জ্বল’: মোদির ভিডিও নিয়ে ককরোচ পার্টির অভিজিতের ব্যঙ্গ
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 

"আমার ভ্যাকসিন সার্টিফিকেটে ভারতীয় প্রধানমন্ত্রীর ছবি কেন?"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদির উদ্দেশ্যে বলেন, "আপনি কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে আপনার ছবি বাধ্যতামূলক করেছেন। এখন কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি রাখুন।"    
টিবিএস ডেস্ক
19 October, 2021, 02:25 pm
Last modified: 19 October, 2021, 02:33 pm
কোভিড-১৯ নিয়ে প্রচারণা এবং ভ্যাকসিন কর্মসূচিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ছবি-বিবিসি

কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরিয়ে ফেলার বিষয়ে আদালতে আবেদন করেছেন ভারতের কেরালা রাজ্যের এক নাগরিক। নিজের ভ্যাকসিন সার্টিফিকেটে মোদির ছবি চান না তিনি। আগামী সপ্তাহে তার এ আবেদনের শুনানির কথা রয়েছে। 
 
আবেদনকারী পিটার এম (৬২) একজন তথ্য অধিকার কর্মী এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য। মোদির ছবি ছাড়া নতুন একটি সার্টিফিকেট চান তিনি। এই সার্টিফিকেট তার 'মৌলিক অধিকার লঙ্ঘন করে' বলে জানান পিটার।
 
তিনি বিবিসিকে জানান, "সার্টিফিকেটে নিজের ছবি রাখার মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করছেন তিনি। এটি অসাংবিধানিক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি যেন এই ভুল এবং লজ্জাজনক কাজ অবিলম্বে বন্ধ করেন।"    
 
তিনি বলেন, "এটি গণতন্ত্রের জন্য অনুপযুক্ত। এটি জাতি বা ব্যক্তির কোনো উপকারেই আসে না।"

প্রসঙ্গত, ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা ভ্যাকসিন সার্টিফিকেটে ব্যক্তিগত বিবরণ ছাড়াও রয়েছে মোদির ছবি। এছাড়া, ইংরেজী এবং স্থানীয় ভাষায় দুটি বার্তা লেখা রয়েছে এতে।  
 
গত আগস্টে জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার সংসদে বলেছিলেন, সার্টিফিকেটের ছবি এবং উদ্ধৃতিগুলো 'বৃহত্তর জনস্বার্থে' অন্তর্ভুক্ত করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও জনগণকে সচেতনভাবে চলতে উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে এই পদক্ষেপ।    
 
কিন্তু পিটার বলেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা "ইতোমধ্যেই এর উপযোগিতা সম্পর্কে অবহিত।" 
 
"মোদি আমাদের প্রথম প্রধানমন্ত্রী নন এবং এটি ভারতের প্রথম ভ্যাকসিনেশন প্রোগ্রামও নয়। কিন্তু কোভিড-১৯ নিয়ে প্রচারণা এবং ভ্যাকসিন কর্মসূচিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে দেখানো হচ্ছে," যোগ করেন তিনি।  
 
'সরকারি হাসপাতালে দীর্ঘ সারি থাকায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে হয়েছিল তাকে। সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হলেও বেসরকারির বেলায় নিজেদের পকেটের টাকা খরচ করতে হচ্ছে ভারতীয় নাগরিকদের। 
 
"আমি প্রতি ডোজের জন্য ৭৫০ রুপি (৮৫৫ টাকা প্রায়) খরচ করেছি। তাহলে আমার সার্টিফিকেটে মোদির ছবি কেন থাকবে?" বলেন তিনি।  
 
ফেডারেল এবং রাজ্য সরকারকে জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে কেরালা হাইকোর্ট। মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুইজন মুখপাত্রের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তারা।

এদিকে, ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবিটির সমালোচনা করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও। এমনকি তার ছবির জায়গায় নিজেদের মুখ্যমন্ত্রীর ছবি বসিয়েছে কয়েকটি বিরোধী রাজ্য। 
 
মোদির বিরুদ্ধে ব্যক্তিগত প্রচারের জন্য কোভিড ভ্যাকসিন ব্যবহার করার অভিযোগ এনেছেন কংগ্রেস দলের সিনিয়র নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি ছাড়াও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি রাখা উচিত মোদির।      
 
তিনি বলেন, "ধরুন, আমি আপনার সমর্থক নই ...আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু আমাকে এটা বয়ে বেড়াতে হবে। কেন? মানুষের স্বাধীনতা কোথায়? আপনি কোভিড সার্টিফিকেটে আপনার ছবি বাধ্যতামূলক করেছেন। এখন ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি রাখুন।"    
 
এমনকি, বিদেশে ভ্রমণকারী ভারতীয়দের জন্য বিভ্রান্তি সৃষ্টি করছে এই ছবি। ভাইস নিউজের প্রতিবেদন অনুযায়ী, যেসকল ইমিগ্রেশন কর্মকর্তা মোদিকে চেনেন না, তারা কিছু ভ্রমণকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন।
 
পিটারের ধারণা, এসব নিয়ন্ত্রণ না করা হলে পরবর্তীতে "বাচ্চাদের স্কুল-কলেজের সার্টিফিকেটে নিজের ছবি যুক্ত করবেন মোদি"।   
 
তবে, মোদির সমর্থকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকা দোষের কিছু নয়, কারণ তিনি দেশের অন্যতম স্বীকৃত মুখ। বিলবোর্ড এবং রাস্তার হোর্ডিং থেকে শুরু করে সংবাদপত্রের বিজ্ঞাপন এবং অধিকাংশ সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত হয় মোদির হাস্যজ্জ্বল ছবি।

নিজেকে নিয়ে প্রচার-প্রসার চালানো নেতাদের মধ্যে মোদিই প্রথম নন। তবে মোদি "আত্মমগ্নতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন" বলে মন্তব্য করেন সাংবাদিক নীলাঞ্জন মুখোপাধ্যায়। মোদির জীবনী লেখক তিনি।

নীলাঞ্জন বলেন, "মোদি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একজন সদস্য। ব্যক্তির চেয়ে সংগঠন বড় হওয়ার বিষয়টি প্রচার করা হয় মূলত এখানে। কিন্তু তার অধীনে, সংগঠনের চেয়ে একজন ব্যক্তিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বেশি।"
 
"যদি আপনি তার বক্তব্য শুনে থাকেন, তাহলে দেখবেন, তিনি 'আমাদের সরকার' বলেন না। তিনি সবসময়ই বলেন 'আমার সরকার' বা 'মোদির সরকার।' এমনকি ফেব্রুয়ারিতে, তিনি নিজের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করেন," যোগ করেন নীলাঞ্জন।  
 
ভারতীয় ইমেজ গুরু দিলীপ চেরিয়ান বলেন, "ভোট জেতার জন্য সার্টিফিকেটকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।" এর মাধ্যমে 'নির্বাচনী লাভের উপর জোর দেওয়া হচ্ছে' বলে মনে করছেন তিনি।     
 
পিটার এম বলেন, "তিনি একজন রাজনীতিক। একটি দলের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনি নির্বাচনে লড়েন এবং এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের উপর অযৌক্তিক সুবিধা পান তিনি। এটি বন্ধ করতে হবে।"
 

  • সূত্র: বিবিসি 

 
 
 

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / ভ্যাকসিন সার্টিফিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জনগণের নেতা’, বিদ্যমান সমস্যা সমাধানে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
  • ‘দেশের ভবিষ্যতের চেয়েও গায়ের চামড়া বেশি উজ্জ্বল’: মোদির ভিডিও নিয়ে ককরোচ পার্টির অভিজিতের ব্যঙ্গ
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net