Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
আফগান শিয়া নেতার স্মরণসভায় গুলি, নিহত ২৭

আন্তর্জাতিক

ইউএনবি
06 March, 2020, 08:35 pm
Last modified: 06 March, 2020, 08:40 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

আফগান শিয়া নেতার স্মরণসভায় গুলি, নিহত ২৭

শুক্রবার আফগানিস্তানের কাবুলে এক সংখ্যালঘু শিয়া নেতার স্মরণসভায় বন্দুকধারীদের হামলায় আরও ৫৫ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হওয়ার মাত্র কয়েকদিন পরই এ হামলার ঘটনা ঘটল।
ইউএনবি
06 March, 2020, 08:35 pm
Last modified: 06 March, 2020, 08:40 pm
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অবস্থান

আফগানিস্তানের রাজধানীতে শুক্রবার এক সংখ্যালঘু শিয়া নেতার স্মরণসভায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত এবং আরও ৫৫ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, আহতদের কাবুলের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের মুত্রপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন।

দেশটির প্রধান নির্বাহী ও গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে থাকা শীর্ষ প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহসহ কয়েকজন প্রখ্যাত রাজনৈতিক নেতা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।

আফগান নিরাপত্তা বাহিনী একটি নির্মাণাধীন ভবন থেকে বন্দুকধারীদের হটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রহিমি জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।

হামলার পেছনে জড়িত থাকার কথা তালেবানরা অস্বীকার করেছে। আর অন্য কেউ এখনও দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হওয়ার মাত্র কয়েকদিন পরই এ হামলার ঘটনা ঘটল।

শুক্রবারের অনুষ্ঠানটি রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত দাসত-ই-বারচি এলাকায় আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয়া লোকজনের বেশিরভাগই ছিল শিয়া।

আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় হাজারাদের নেতা আবদুল আলি মাজারির ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালেবানরা ১৯৯৫ সালে কাবুল দখলে এগিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করেছিল।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / বন্দুকধারীর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net