Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, শতাধিক হতাহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
08 October, 2021, 08:40 pm
Last modified: 09 October, 2021, 10:02 am

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, শতাধিক হতাহত

তালেবান ক্ষমতা দখলের পর আজ শুক্রবারের হামলাটিই ছিল সবচেয়ে ভরাবহ। এজন্য সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে (খোরাসন) সন্দেহ করা হচ্ছে। 
টিবিএস ডেস্ক 
08 October, 2021, 08:40 pm
Last modified: 09 October, 2021, 10:02 am
হামলার পর মসজিদের ভেতর ক্ষয়ক্ষতির চিত্র দেখে শিউড়ে উঠছেন স্থানীয়রা। ছবি: আব্দুল্লাহ সাহিল/ সংগৃহীত

আফগানিস্তানের উত্তরপশ্চিমের কুন্দুজ শহরে জুম্মার নামাজের জামাতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে শতাধিক মুসল্লি হতাহত হয়েছেন বলে জাতিসংঘের একটি সংস্থার সূত্রে জানা গেছে।   

তালেবান ক্ষমতা দখলের পর আজ শুক্রবারের হামলাটিই ছিল সবচেয়ে ভরাবহ। এজন্য সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে (খোরাসন) সন্দেহ করা হচ্ছে। 

আত্মঘাতী হামলাকারী কুন্দুজের গোজার-ই- সায়েদ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটানোর পর সেখানে ধারণকৃত ভিডিওতে ধবংসস্তূপ ও মানব শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। মসজিদটি আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের। 

এদিকে আফগানিস্তানে জাতিসংঘ মিশনের এক টুইট বার্তায় বলা হয়, "প্রাথমিকভাবে পাওয়া তথ্যে আমরা মসজিদের ভেতরে কমপক্ষে ১০০ জনের বেশি বিস্ফোরণে হতাহত হয়েছেন বলে জানতে পেরেছি।" 

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আত্মঘাতী হামলা জোরদার করেছে আইএস-কে জঙ্গিরা। কিছুদিন আগে কাবুলের একটি মসজিদেও হামলা করা তারা। 

আইএস- শিয়া মুসলিমদের বিধর্মী হিসেবে বিবেচনা করা ও তাদের বিরুদ্ধে অতীতেও নৃশংস হামলা চালিয়েছে। 

কাতার ভিত্তিক গণমাধ্যমকে কুন্দুজের উপ-পুলিশ প্রধান দোস্ত মোহাম্মদ ওবায়দা বলেন, "হামলায় শতাধিক ব্যক্তির হতাহতের ঘটনা জানতে পেরেছি, তাদের বেশিরভাগই মৃত।"

তিনি আরও বলেন, "আমি আমাদের শিয়া ভাইদের নিশ্চিত করতে চাই যে, তালেবান সরকার আপনাদের নিরাপত্তা দেবে।" এব্যাপারে তদন্ত শুরু করার কথাও জানান তিনি। 

তবে নাম-প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে কমপক্ষে ২৮ জন নিহত ও কয়েক ডজন আহত হওয়ার কথা জানান। 

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, "আজ বিকেলে আমাদের শিয়া ভাইদের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের অনেক ভাই আহত ও শহিদ হয়েছেন।"

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে স্থানীয় বার্তাসংস্থা- তোলো নিউজ জানিয়েছে, হামলার সময় মসজিদে ৩০০ জনের বেশি মুসল্লি নামাজ পড়ছিলেন। 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / আত্মঘাতী বোমা হামলা / আইএসআইএস-কে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net