Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আফগানিস্তানের নবম প্রাদেশিক রাজধানীর পতন, মাজার-ই-শরীফে প্রেসিডেন্ট ঘানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 August, 2021, 03:55 pm
Last modified: 11 August, 2021, 04:10 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

আফগানিস্তানের নবম প্রাদেশিক রাজধানীর পতন, মাজার-ই-শরীফে প্রেসিডেন্ট ঘানি

এক সপ্তাহেরও কম সময়ে নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।
টিবিএস ডেস্ক
11 August, 2021, 03:55 pm
Last modified: 11 August, 2021, 04:10 pm
মাজার-ই-শরীফে প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ছবি: আল-জাজিরার সৌজন্যে

আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলের মধ্য দিয়ে এ নিয়ে মোট নয়টি শহর এখন তালেবানের দখলে।

এক সপ্তাহেরও কম সময়ে এক-চতুর্থাংশ প্রাদেশিক রাজধানী এখন তালেবানের নিয়ন্ত্রণে। যেকোনো সময় বাকি রাজধানীগুলোর পতন ঘটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

শুক্রবার থেকে তালেবান নয়টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে। ফাইজাবাদ ছাড়া অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলো হল: ফারাহ, পুল-ই-খুমরি, সার-ই-পুল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ।

ইতোমধ্যে, আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের বিশাল অংশ দখলে নিয়েছে তালেবান।

তালেবানের দখলে প্রাদেশিক রাজধানী ফাইজাবাদ

সর্বশেষ বাদাখশানের প্রাদেশিক রাজধানী ফাইজাবাদ দখল নিয়েছে তালেবানরা। স্থানীয় সরকার সংশ্লিষ্টরা ফাইজাবাদের পতনের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় আইন প্রণেতা যাবিহুল্লাহ আতিক সংবাদ সংস্থা এএফপিকে জানান, কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী শহর থেকে সরে গেছে।

"শহর এখন তালেবানদের দখলে," বলেন তিনি।

ইনফোগ্রাফ: আল-জাজিরা

মাজার-ই-শরীফে গেলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি

এক সপ্তাহেরও কম সময়ে নয়টি প্রাদেশিক রাজধানীর পতনের মধ্যে নিরাপত্তা বেষ্টিত উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ সফরে এসেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

প্রেসিডেন্টের বাসভবন থেকে প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, "উত্তরাঞ্চলের সাধারণ নিরাপত্তা তত্ত্বাবধানের পরিকল্পনা করছেন ঘানি"।

বুধবার সকালে তিনি মাজার-ই-শরীফ গিয়ে পৌঁছান।

মাজার-ই-শরীফের শক্তিশালী নেতা আতা মোহাম্মদ নূর এবং কুখ্যাত মিলিশিয়া নেতা আব্দুল রশিদ দোস্তামের সঙ্গে আশরাফ ঘানি বৈঠকে বসতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলের কাছাকাছি চলে আসায় প্রতিরোধ ব্যবস্থার জোরদার করতে চান তিনি।

মাজার-ই-শরিফের পতন হলে কাবুল সরকারের জন্য তা হবে বিপর্যয়কর।

দীর্ঘ সময় ধরে তালেবান বিরোধী মিলিশিয়াদের অধীনে থাকা শহরটির পতন হলে সরকার উত্তরাঞ্চলের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল-জাজিরা

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / প্রেসিডেন্ট আশরাফ ঘানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net