Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কানাডায় মানববন্ধন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2020, 01:10 pm
Last modified: 20 January, 2020, 01:13 pm

Related News

  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কানাডায় মানববন্ধন

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লুট করে কানাডায় বসবাসকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে দেশটির টরন্টোতে।
টিবিএস ডেস্ক
20 January, 2020, 01:10 pm
Last modified: 20 January, 2020, 01:13 pm
রোববার সন্ধ্যায় অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কানাডার টরন্টোর ডেনফোর্থে মানববন্ধন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লুট করে কানাডায় বসবাসকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে দেশটির টরন্টোতে।  

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টরন্টোর ডেনফোর্থে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শীত উপেক্ষা করে মানববন্ধনে যোগ দেন কানাডার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা। তারা বরফঢাকা রাস্তায় দাঁড়িয়ে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের প্রতিবাদ জানান। পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কানাডা সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করে একজন ব্যবসায়ীর কানাডায় আত্মগোপন নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে।

প্রতিবেদনে বলা হয়, বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় ‘আত্মগোপন’ করে আছেন স্ক্র্যাপ (জাহাজ ভাঙা) ব্যবসায়ী গাজী বেলায়েত হোসেন মিঠু ওরফে জি বি হোসেন। তিনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর ঘনিষ্ঠ বলে পরিচিত। আলোচিত এ ‘শিল্পপতি’ দুটি পাসপোর্টের অধিকারী।

গত ১৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক এ কে এম ফজলে হোসেন মিঠু দুটি পাসপোর্ট নম্বর উল্লেখ করে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। তারপরও তিনি বিদেশে চলে যেতে সমর্থ হন।

এ সংবাদে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও তাদের বয়কটের দাবি জানিয়ে সামাজিক আন্দোলন শুরু করেন প্রবাসীরা। তারই অংশ হিসেবে এই মানববন্ধন হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের উদ্যোগে এ  মানববন্ধন হয়। আওয়ামী লীগের অন্টারিও শাখা এই আন্দোলনে সমর্থন দেয়। ওই শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন।

Related Topics

টপ নিউজ

অর্থ আত্মসাৎ / কানাডা / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net