Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
12 October, 2020, 04:00 pm
Last modified: 12 October, 2020, 04:38 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

'নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনে'র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।
টিবিএস রিপোর্ট
12 October, 2020, 04:00 pm
Last modified: 12 October, 2020, 04:38 pm
বাঁ থেকে- পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। অলংকরণ: নোবেল মিডিয়া

এবার অর্থনীতিতে নোবেল পেয়েছেন দুই আমেরিকান অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। 'নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনে'র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন তারা।

সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, মৌলিক গবেষণা কীভাবে পরবর্তীকালে সমাজের কাজে লাগার মতো উদ্ভাবনগুলোর জন্ম দিতে পারে, নতুন নিলাম বিন্যাসগুলো (নিউ অকশন ফরম্যাট) তার একটি চমৎকার উদাহরণ। এই উদাহরণের অভিনব বৈশিষ্ট্য হলো একই মানুষদের বিকাশ ঘটানো তত্ত্ব ও সেটির ব্যবহারিক প্রয়োগ। নিলাম ঘিরে এই দুই নোবেল লরিয়েটসের অভিনব গবেষণা বিক্রেতা, ক্রেতা ও সর্বোপরি সমাজের জন্য বিরাট উপকার বয়ে এনেছে।

BREAKING NEWS:
The 2020 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Paul R. Milgrom and Robert B. Wilson "for improvements to auction theory and inventions of new auction formats."#NobelPrize pic.twitter.com/tBAblj1xf8— The Nobel Prize (@NobelPrize) October 12, 2020

অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোমের জন্ম ১৯৪৮ সালের ২০ এপ্রিল, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার জেনেভা শহরে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন অর্থনীতিবিদ রবার্ট বি. উইলসন। তারা দুজনই বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

বলে রাখা ভালো, মূল নোবেল পুরস্কারের সরাসরি অংশ না হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসই দিয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম, 'আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার'। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক 'ভেরিজ রিক্সব্যাংক' এটির প্রবর্তন করে। এটিকে অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে গণ্য করা হয়।

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার / অর্থনীতিতে নোবেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net