Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
অপহৃত ভারতীয়দের ছেড়ে দিয়েছে তালেবান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 August, 2021, 08:00 pm
Last modified: 21 August, 2021, 09:17 pm

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

অপহৃত ভারতীয়দের ছেড়ে দিয়েছে তালেবান

শনিবার সকালে কাবুল বিমানবন্দরের বাইরে সশস্ত্র তালেবান যোদ্ধারা ১৫০ জনকে অপহরণ করে যাদের বেশিরভাগই ছিল ভারতীয় নাগরিক।
টিবিএস ডেস্ক
21 August, 2021, 08:00 pm
Last modified: 21 August, 2021, 09:17 pm

অপহৃত ভারতীয় নাগরিকদের ছেড়ে দিয়েছে তালেবান। তারা বিমানে করে আফগানিস্তান ছাড়ার জন্য দেশটির প্রধান বিমান বন্দরে অপেক্ষা করছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

শনিবার সকালে কাবুল বিমানবন্দরের বাইরে সশস্ত্র তালেবান যোদ্ধারা ১৫০ জনকে অপহরণ করে যাদের বেশিরভাগই ছিল ভারতীয় নাগরিক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ করার পর ভারতীয়দের কাছের একটি পুলিশ স্টেশনে নিয়ে যায় তালেবান। সেখানে তাদের কাগজপত্র দেখার পর ছেড়ে দেয়া হয়। এখন তারা কাবুল বিমানবন্দরে আছে।

তালেবানের একজন মুখপাত্র স্থানীয় একটি গণমাধ্যমকে বলেছেন, ভারতীয়দের অপহরণ করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।

শনিবার এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে থেকে তাদের অপহরণ করা হয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান প্রায় ৮৫ জন ভারতীয়কে সরিয়ে নেয়ার দুই ঘণ্টা পর তালেবান ভারতীয় নাগরিকদের তুলে নেয়।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, দিল্লির একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, উড়োজাহাজটি নিরাপদে তাজিকিস্তানে অবতরণ করেছে। বিমানটি রিফুয়েল করার পর ভারতে ফিরে আসবে এবং দ্বিতীয় বিমানটি কাবুল বিমানবন্দরে অপেক্ষায় আছে।

তালেবান রাজধানী দখলের প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার তাদের দূতাবাস থেকে রাষ্ট্রদূতসহ সব কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে ভারত।

ভারত সরকার, ইতোমধ্যে, ই-ভিসার একটি নতুন জরুরি বিভাগ চালু করেছে যাতে এই দেশে আশ্রয় নিতে আফগানরা দ্রুত আবেদন করতে পারে।

গত দুই সপ্তাহে, ভারত তাদের সব কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারকে আফগানিস্তানে দেশটির তিনটি কনস্যুলেট - কান্দাহার, জালালাবাদ এবং হেরাত থেকে সরিয়ে নিয়েছে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ও তেমন কোনো বাধা ছাড়াই তালেবান কাবুলে প্রবেশ করার পর গত রোববার দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠীটি। 

শিক্ষা এবং কর্মক্ষেত্রসহ নারীদের অধিকার থাকবে এবং সংবাদমাধ্যম স্বাধীন থাকবে- এসব ঘোষণার মাধ্যমে এবার কিছুটা মধ্যপন্থী হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করেছে দুই দশক আগে নৃশংস এবং নিপীড়নমূলক শাসনের মাধ্যমে ভয় সৃষ্টিকারী দলটি। 

তবে বিক্ষোভের প্রতি সহিংস প্রতিক্রিয়া, তালেবান যোদ্ধাদের গুলিতে বেশ কয়েকজনের নিহত হওয়া এবং একজন নারী আফগান সাংবাদিককে কাজ করতে বাধা দেওয়া- এসব ঘটনার পর তাদের মধ্যপন্থী  অবস্থানটি স্থায়ী নাও হতে পারে তাই প্রতীয়মান হয়। 

Related Topics

টপ নিউজ

তালেবান / ভারতীয় নাগরিক / অপহরণ / কাবুল বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net