Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
সিটি ব্যাংকের ১২.৫০% ক্যাশ এবং ১২.৫০% স্টক ডিভিডেন্ড লভ্যাংশ অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 June, 2022, 01:45 pm
Last modified: 12 June, 2022, 01:50 pm

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
  • উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সিটি ব্যাংক বেতন ব্যয় বাড়ালো বছরে ৩০০ কোটি টাকা
  • সিটি ব্যাংকের ৩৪ লাখ শেয়ার বিক্রি করবেন পরিচালক রুবেল আজিজ

সিটি ব্যাংকের ১২.৫০% ক্যাশ এবং ১২.৫০% স্টক ডিভিডেন্ড লভ্যাংশ অনুমোদন

টিবিএস রিপোর্ট
12 June, 2022, 01:45 pm
Last modified: 12 June, 2022, 01:50 pm

সিটি ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। 

ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দ তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রসন্যান, স্বতন্ত্র পরিচালক ড. সেলিম মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোঃ মাহবুবুর রহমান এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজিএম-এ অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ব্যাংকের কিছু কৌশলগত দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রগতিশীল চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সিটি ব্যাংক দেশের মানুষের জন্য নানাবিধ আর্থিক সেবা চালু করেছে। বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকিং সেবায় ডিজিটাল প্রযুক্তির প্রসারের কোনো বিকল্প নেই। 'ডিজিটাল ন্যানো লোন', 'এখনই অ্যাকাউন্ট' অ্যাপ এবং কিউআর কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা 'সিটি পে'র মতো সেবা চালু করে সিটি ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।

চেয়ারম্যান আরো জানান, ২০২১ সালে সিটি ব্যাংকের নীট মুনাফা হয়েছে ৪৭৪ কোটি টাকা, যা ২০২০ সাল থেকে ৭৩ কোটি টাকা বা ১৮.২ শতাংশ বেশি। ফলশ্রুতিতে এই সময়ে ব্যাংকের রিটার্ন অন ইকুইটি বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫.৮ শতাংশ, ২০২০ সালে যা ছিল ১৪.৮ শতাংশ। 

৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এই সভায় উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের উপর আলোচনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন ব্যাংকের কর্মকাণ্ডের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন এবং ব্যাংকটির ঋণ ও ব্যালান্স শিটের বিশাল প্রবৃদ্ধির সাপেক্ষে মূলধন পর্যাপ্ততার বিষয়টিতে জোর আরোপ করেন। একই সঙ্গে তিনি সার্বক্ষণিক সহায়তা ও দিকনির্দেশনার জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩৯তম ভার্চুয়াল প্ল্যাটফর্ম বার্ষিক সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১২.৫০% ক্যাশ এবং ১২.৫০% স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

Related Topics

সিটি ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
  • উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সিটি ব্যাংক বেতন ব্যয় বাড়ালো বছরে ৩০০ কোটি টাকা
  • সিটি ব্যাংকের ৩৪ লাখ শেয়ার বিক্রি করবেন পরিচালক রুবেল আজিজ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net