Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
এক মাসের ব্যবধানে এলসি মার্জিন বাড়িয়ে দ্বিগুণ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 May, 2022, 10:40 am
Last modified: 11 May, 2022, 10:46 am

Related News

  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • বাংলাদেশ ব্যাংককে ব্যাক টু ব্যাক এলসি প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান অ্যাকসেসরিজ খাত সংশ্লিষ্টদের 
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

এক মাসের ব্যবধানে এলসি মার্জিন বাড়িয়ে দ্বিগুণ

এর আগে গত ১১ এপ্রিল ২৫ শতাংশ মার্জিন রাখার নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস রিপোর্ট
11 May, 2022, 10:40 am
Last modified: 11 May, 2022, 10:46 am

আমদানি ঋণপত্রের (এলসি) মার্জিন নূন্যতম ৫০ শতাংশ রাখার জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া মোটরকার (সেডান কার, এসইউভি ইত্যাদি), হোম অ্যাপ্লায়েন্সে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রীর এলসি খোলার ক্ষেত্রে মার্জিন রাখতে হবে অন্তত ৭৫ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ১১ এপ্রিল ২৫ শতাংশ মার্জিন রাখার নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে এক মাসের ব্যবধানে মার্জিন দ্বিগুণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে শিশুখাদ্য, অত্যাবশকীয় খাদ্যপণ্য, জ্বালানি, স্বাস্থ্য অধিদপ্তরের স্বীকৃত জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জামসহ চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত দ্রব্যাদি, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল, কৃষিখাত সংশ্লিষ্ট পণ্য এবং সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে ব্যবহারের জন্য আমদানিকৃত অত্যাবশ্যকীয় পণ্যকে ন্যূনতম মার্জিনের আওতার বাইরে রাখা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রভাব এবং বহিঃবিশ্বে যুদ্ধাবস্থার কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখতে এলসি মার্জিনের হার বাড়ানো হয়েছে।

গত ১১ এপ্রিল এলসি মার্জিনের হার নির্ধারণের আগে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করা হতো। তবে গত কিছুদিন ধরে রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় আমদানি প্রবৃদ্ধি বেড়ে যাওয়া, রেমিট্যান্সের নেতিবাচক প্রবৃদ্ধি, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়াসহ নানা কারণে দেশে ডলারের চাহিদা বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংককে বাজারে উল্লেখযোগ্য পরিমাণে ডলার বিক্রি করতে হচ্ছে। এসব কারণে টান পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এসব কারণে আমদানিতে লাগাম টানতে নতুন করে এলসি মার্জিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Related Topics

টপ নিউজ

ঋণপত্র / এলসি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • বাংলাদেশ ব্যাংককে ব্যাক টু ব্যাক এলসি প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান অ্যাকসেসরিজ খাত সংশ্লিষ্টদের 
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net