Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
‘যমুনা নদীর অর্থনৈতিক করিডোর জিডিপিতে ৩৬৪ বিলিয়ন ডলার যোগ করতে পারে’

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 April, 2022, 07:30 pm
Last modified: 11 April, 2022, 07:36 pm

Related News

  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • ভোক্তা মূল্যসূচক ও জিডিপি হিসাব পদ্ধতিতে সংস্কার আনছে সরকার, গঠন হচ্ছে কমিটি
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন অর্থনৈতিক বাস্তবতার প্রস্তুতি নিতে হবে: বাণিজ্যমন্ত্রী  

‘যমুনা নদীর অর্থনৈতিক করিডোর জিডিপিতে ৩৬৪ বিলিয়ন ডলার যোগ করতে পারে’

অতিরিক্ত পলি জমার সমস্যা নিরসনে এ সম্পর্কিত মাস্টার প্ল্যান ও ব্যবস্থাপনা কৌশল নির্ধারণের পরামর্শ দেন পানি সম্পদ বিশেষজ্ঞ হাবিবুল্লাহ বাহার। 
টিবিএস রিপোর্ট
11 April, 2022, 07:30 pm
Last modified: 11 April, 2022, 07:36 pm
ছবি: সংগৃহীত

যমুনা নদীর অর্থনৈতিক করিডোর উন্নয়ন হলে বাংলাদেশের জিডিপিতে ৩৬৪ বিলিয়ন ডলার যোগ হবে। 

আজ সোমবার 'যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়ন: সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং কৌশল প্রনয়ণ' শীর্ষক সেমিনারে এ কথা বলেছেন পানি সম্পদ বিশেষজ্ঞ  ড. এস এম হাবিবুল্লাহ বাহার। 

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি বলেন, এ করিডোর বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনায় ১২ বিলিয়ন ডলার লাগতে পারে। 

"এজন্য নদী প্রশিক্ষণ, কার্যকর পলি ব্যবস্থাপনা পরিকল্পনা, বন্যার ঝুঁকি কমানোর কাজ করতে হবে," বলেন বাহার। 

তিনি বলেন, নদী প্রশিক্ষণ, তীর সুরক্ষা, জমি উদ্ধার এসবের জন্য সম্ভাব্যতা যাচাই পরীক্ষা করতে হবে। 

"এসবের জন্য ১২ বিলিয়ন ডলার লাগতে পারে, কিন্তু এ বিনিয়োগ জিডিপি'তে ৩৬৪ বিলিয়ন ডলার যোগ করবে," বলেন তিনি। 

এ পরিকল্পনা নিয়ে এগোনোর আগে যমুনা নদী ও এর সংযুক্ত নদী, উপনদী ও শাখা নদীগুলোর ওপর সামগ্রিক গবেষণা চালানোর পরামর্শ দেন তিনি।  

অতিরিক্ত পলি জমার সমস্যা নিরসনে এ সম্পর্কিত মাস্টার প্ল্যান ও ব্যবস্থাপনা কৌশল নির্ধারণের পরামর্শ দেন হাবিবুল্লাহ বাহার। 

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম তার বক্তব্যে বলেন, নদী ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথা ভাবছে সরকার। 

বর্তমানে পলি ব্যবস্থাপনা ও তীর সুরক্ষা কেন্দ্রিক ৫,৫০০ কোটি টাকার নদী সংশ্লিষ্ট প্রকল্প আছে বলে উল্লেখ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

যমুনা নদী / অর্থনৈতিক করিডোর / জিডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • ভোক্তা মূল্যসূচক ও জিডিপি হিসাব পদ্ধতিতে সংস্কার আনছে সরকার, গঠন হচ্ছে কমিটি
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন অর্থনৈতিক বাস্তবতার প্রস্তুতি নিতে হবে: বাণিজ্যমন্ত্রী  

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net