Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
দুই বছর পর রাজধানীতে জমে উঠেছে ঈদের বাজার

অর্থনীতি

জয়নাল আবেদীন শিশির
09 April, 2022, 11:05 am
Last modified: 09 April, 2022, 11:32 am

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • শেষ মুহূর্তে নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দোকানিদের

দুই বছর পর রাজধানীতে জমে উঠেছে ঈদের বাজার

গত ২ বছর করোনার বিধিনিষেধ থাকায় প্রতিবছরের ন্যায় আশানুরূপ বিক্রি করতে পারেনি দোকানিরা। এ বছরে নেই কোনো রাষ্ট্রীয় বিধি নিষেধ। ক্রেতাদের ভিড় বেশি থাকায় এবং বিক্রি ভালো হওয়ায় দোকানিরাও স্বস্তি ফিরে পেয়েছেন।
জয়নাল আবেদীন শিশির
09 April, 2022, 11:05 am
Last modified: 09 April, 2022, 11:32 am
ছবি- টিবিএস

রমজানের প্রথম শুক্রবার, তাতেই জমে উঠেছে রাজধানীর শপিংমল ও বিপনীবিতানগুলো, চলছে ঈদের কেনাকাটার হিরিক।

গতকাল রাজধানীর মার্কেটগুলো ছিল লোকে লোকারণ্য। মার্কেটের মধ্যে ও আশাপাশের রাস্তাগুলোতে হাঁটার মতো অবস্থা ছিল না। রোজার অন্যান্য দিনের তুলনায় শুক্রবারই ক্রেতারা সবচেয়ে বেশি কেনাকাটা করছেন -এমনটাই বলছেন দোকানিরা।

গত ২ বছর করোনার বিধিনিষেধ থাকায় প্রতিবছরের ন্যায় আশানুরূপ বিক্রি করতে পারেনি দোকানিরা। এ বছরে নেই কোনো রাষ্ট্রীয় বিধি নিষেধ। ক্রেতাদের ভিড় বেশি থাকায় এবং বিক্রি ভালো হওয়ায় দোকানিরাও স্বস্তি ফিরে পেয়েছেন।

এছাড়াও মাস শেষে চাকুরিজীবিদের বেতন হয়ে যাওয়ায়ও কেনাকাটার পরিমাণ বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

তবে, এ বছর স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বললেই চলে। অধিকাংশ ক্রেতা-বিক্রিতার মুখে মাস্ক নেই; সামাজিক দূরত্ব মানার ন্যূন্যতম প্রবণতাও লক্ষ্য করা যায়নি। দু একজন মাস্ক পড়লেও অনেকের মাস্কই সঠিকভাবে পরা ছিল না।

ক্রেতাদের এতো বেশি সমাগমের কারণে মার্কেটগুলোর সামনের রাস্তাতে দেখা যায় দীর্ঘ যানজট। ফুটপাত দিয়ে হাঁটতে গিয়েও বেগ পেতে হয় পথচারীদের।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, চাঁদনী চক, গাউসিয়া, নূর ম্যানশন, চন্দ্রিমা মার্কেট, বসুন্ধরা শপিং সেন্টার, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজাসহ বেশ কয়েকটি শপিং সেন্টার এবং নিউ এলিফ্যান্ট রোডের কয়েকটি দোকান ঘুরে একই চিত্র দেখা যায়।

মোহাম্মদ নাঈম, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবারের ৭ জনের জন্য বসুন্ধরা শপিংমল থেকে ঈদের কেনাকাটা করেছেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ঈদ কয়েক সপ্তাহ পরে হলেও শুক্রবার ছাড়া ছুটি পাই না, আর শেষের দিকে শপিংমলে ভিড় বেশি হবে, তাই আগে কেনাকাটা করে নিলাম। আর বেতনও পেয়ে গেছি তাই দেরি না করেই ঈদের কেনাকাটা শেষ করলাম।"

ছোট দুই ছেলে-মেয়েকে নিয়ে বসুন্ধরা শপিংমলে ঈদের কেনাকাটা করতে এসেছেন রুকাইয়া ইসলাম। তিনি বলেন, "আগে আগে শপিং করলাম, যাতে শেষের দিকে ভিড়ে না পড়ি। কিন্ত এখনও দেখি ভিড় কম না।"

বসুন্ধরা শপিংমলের লুবানা পাঞ্জাবী হাউজের সেলসম্যান মোহাম্মদ ফাহিম টিবিএসকে বলেন, "পাঞ্জাবির বাজার মোটামোটি অনেক ভালো, আশা করি ঈদের আগের বাকি দিনগুলোতে আরও বাড়তে থাকবে বিক্রি।"

গত দুই বছরে ব্যবসায়ীক মন্দা কাটিয়ে ওঠার আশাব্যক্ত করেন তিনি।

বসুন্ধরার সোলাস্টা ব্র্যান্ডের ম্যানেজার সুরেশ রানা টিবিএসকে বলেন, "ঈদের ব্যবসাটা আরো বাড়বে বলে আশা করি, বর্তমানেও গত দুই বছরের তুলায় বিক্রি অনেক ভালোই।"
অন্যদিকে, সোহেল মাহমুদ স্ত্রী-সন্তানদের নিয়ে নিউ মার্কেটে শপিং করেছেন।

তিনি বলেন, "গ্রামের বাড়ি বরিশাল চলে যাব ২০ রোজার পর, তাই নিজ পরিবার ও গ্রামের বাড়ির নিকট আত্নীয় স্বজনের জন্যে আগ থেকে ঈদের শপিং করছি। তবে এবার জিনিস পত্রের দাম একটু বেশি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি হওয়ায় একটু হিসেব করে কিনতে হয়েছে, না হয় আরো বেশি পয়সা খরচ করতাম ঈদের জামা কাপড় কেনায়।"

নিউ মার্কেট কোয়ালিটি ফ্যাশন হাউজের মালিক বেলাল হোসেন টিবিএসকে জানান, ১৫ রোজার পর আরও ভিড় বেড়ে যাবে, বিক্রিও বেড়ে যাবে।

তিনি আরও বলেন, "গতকাল আমার দোকানে ৭০ হাজার টাকার জিনিস বিক্রি হয়েছে। আজকে আশা করি ১ লাখ ১০/২০ হাজার হবে। গত বছর এই দিনে ৩০-৪০ হাজারও বিক্রি করতে কষ্ট হয়েছিল।"

রাজধানীর চাঁদনীচক দোকান মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন টিবিএসকে বলেন, "পাইকারি বিক্রিটা এখনো মাঝামাঝি, এটার আর বাড়বে। তবে খুচর বিক্রির বাজার জমে উঠেছে বেশ। চলমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতি থাকলেও বিগত দুই বছরের তুলনায় এবছর অনেক ভালো রেসপন্স পাচ্ছে ব্যবসায়ীরা। আশা করি এবার ঈদের বেঁচা-বিক্রিতে কোন সমস্যা হবে না।"  
 
Related Topics

টপ নিউজ

ঈদ কেনাকাটা / ঈদের কেনাকাটা / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • শেষ মুহূর্তে নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দোকানিদের

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net