Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চায় ব্যবসায়ী নেতারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 March, 2022, 10:00 am
Last modified: 27 March, 2022, 10:50 am

Related News

  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ
  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 

‘ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চায় ব্যবসায়ী নেতারা

ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজে টানানো হবে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের পতাকা।
টিবিএস রিপোর্ট
27 March, 2022, 10:00 am
Last modified: 27 March, 2022, 10:50 am

জাহাজের মাধ্যমে কন্টেইনারবাহী পণ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এসব জাহাজে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা এবং সংশ্লিষ্ট দেশের পতাকা তোলার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে চান ব্যবসায়ী নেতারা। এজন্য 'ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ' নামক একটি কর্মসূচি হাতে নিয়েছে তারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ বিষয় তুলে ধরেন কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এর উপদেষ্টা এবং এই কর্মসূচির এর কনভেনার শাহাব উদ্দিন খান।

প্রাথমিকভাবে এ কর্মসূচি হাতে নিয়েছে কেবিসিসিআই, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই), বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিভিসিসিআই), ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্সসহ আটটি চেম্বার। তারা বর্তমানে যোগাযোগ করছেন অন্যান্য চেম্বার ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে।

শাহাব উদ্দিন খান বলেন, "নানা খাতে সাফল্যের উদাহরণ বাংলাদেশ। এ অর্জনগুলো আমরা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাই। আমাদের শ্লোগান হলো 'বন্দর থেকে বন্দরে'।"

"একটি জাহাজে যখন অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন করা হবে, তখন সেই দেশের কর্মকর্তা বাংলাদেশ সম্পর্কে আরও জানতে পারবে। এরপর যখন জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবে তখন আমরা একটি অনুষ্ঠান করে সেটাকে গ্রহণ করবো। সেসময় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবো আমরা," বলেন তিনি।

ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজে টানানো হবে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের পতাকা।

বাংলাদেশে সংশ্লিষ্ট জয়েন্ট চেম্বার, সংশ্লিষ্ট দেশের দূতাবাস, দ্বিপাক্ষিক সংগঠন, বাংলাদেশে কর্মরত ওই দেশের বাণিজ্যিক, অবাণিজ্যিক ও উন্নয়ন সংস্থাগুলোর নেতৃবৃন্দ এবং প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ কমিটি দ্বিপাক্ষিক কর্মসূচিরও আয়োজন করবে।

এছাড়া, দেশে-বিদেশে ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপের সার্বিক প্রচারণা করবে কেন্দ্রীয় কমিটি। এই  কমসুচির সব তথ্য, আপডেটস ও কন্টেন্টস নিয়মিত পোস্ট করা হবে ওয়েবসাইটে।

এক প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন জানান, তারা আশা করছেন বাংলাদেশে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে চলতি বছরেই চট্টগ্রাম বন্দরে ভিড়বে জাহাজ।

তিনি বলেন, "এ ব্যপারে আমরা বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করছি।"

সংবাদ সম্মেলনে কো-কনভেনার কাজী আজিজুল ইসলাম, কেবিসিসিআই এর প্রেসিডেন্ট এবং কমিটির সদস্য সচিব প্রফেসর আকবর আল হাকিম, বিপিসিসিআই প্রেসিডেন্ট ও কার্যকরি সদস্য সৈয়দ এম রহমান বক্তব্য রাখেন।  

Related Topics

টপ নিউজ

বন্দর / জাহাজ পণ্য পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ
  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net