Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সিএসআর ব্যয় কমেছে ১৬৩ কোটি টাকা 

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
24 March, 2022, 09:45 am
Last modified: 24 March, 2022, 09:46 am

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন

সিএসআর ব্যয় কমেছে ১৬৩ কোটি টাকা 

যেসব ব্যাংক এই ছয় মাসে এক টাকাও ব্যয় করেনি তাদের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
শাখাওয়াত প্রিন্স
24 March, 2022, 09:45 am
Last modified: 24 March, 2022, 09:46 am

সমাপ্ত বছরের শেষ ছয় মাসে ব্যাংকের সামাজিক ব্যয় কমেছে ১৬৩ কোটি টাকা। কারণ জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলো করপোরেট সামাজিক দ্বায়বদ্ধতা (সিএসআর) খাতে ২৯৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করেছে। কিন্তু আগের সাম্মাষিকে এর পরিমাণ ছিল ৪৬১ কোটি ৪২ লাখ টাকা। এখাতে এক টাকও ব্যয় করেনি আট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলো সর্বোচ্চ ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে। কারণ এ খাতে ১৩২কোটি ২৩ লাখ টাকা ব্যায় করেছে। যা মোট সিএসআর ব্যয়ের ৪৪ দশমিক ৪০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করা হয়েছে স্বাস্থ্যখাতে, যার পরিমাণ ৭৪ কোটি ১২ লাখ টাকা যা মোট সিএসআর ব্যয়ের ২৪ দশমিক ৮৯ শতাংশ।

তথ্য বলছে, সিএসআর খাতে ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করেছে। সুতরাং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে আলোচ্য ছয় মাসে মোট ৩০১ কোটি ১৭ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলো এই সময়ে সর্বোচ্চ ব্যয় করেছে স্বাস্থ্যখাতে। কারণ স্বাস্থ্যখাতে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় করেছে, যা মোট ব্যয়ের ৪২ দশমিক ১৯ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে সংস্কৃতি খাতে (৬৮ লাখ)।

শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ৬২ লাখ, দুর্যোগ ব্যবস্থাপনা খাতে মোট ব্যয়ের পরিমাণ ৬১ লাখ টাকা। শিক্ষা খাতে ব্যাংকগুলোর ব্যয়ের পরিমাণ ৩১ কোটি, সংস্কৃতি খাতে ২০ কোটি, পরিবেশ খাতে ২০ কোটি, অন্যান্য খাতে ব্যয় হয়েছ ১৭  কোটি টাকা।

যেসব ব্যাংক এই ছয় মাসে এক টাকাও ব্যয় করেনি তাদের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

মোটেও ব্যয় করতে না পারা বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ইসমাইল হোসেন  বলেন, সিএসআর ব্যয় করতে হয় প্রফিট থেকে। কিন্তু কৃষি ব্যাংক প্রফিটে না থাকায় এ খাতে ব্যয় হয়নি। এছাড়া মন্ত্রণালয়েরও নির্দেশনা ছিল সিএসআর খাতে ব্যয় না করার।

একই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যে ব্যাংকগুলো বিতরণ করতে পারেনি তারা ভালো প্রফিটে নেই। এছাড়া অধিকাংশ ব্যাংক নতুন প্রজন্মের।

"কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী যার ব্যয়ের সক্ষমতা ছিল তাদের বিতরণ হয়েছে। হতে পারে কিছু ব্যাংকের পরিমাণে কম ছিল। তবে যাদের ক্ষেত্রে সার্কুলারে নির্দেশনা নেই তাদের বিতরণ প্রয়োজন হচ্ছে না।"

সারাদেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের জন্য মাস্ক, স্যানিটাইজার, পিপিই, টেস্টিং কিট, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সিএসআর / ব্যয় / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net