Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ইউক্রেন থেকে কাঁচামাল আমদানি ব্যাহত, দুই সপ্তাহে রডের দাম বেড়েছে টনে ৫ হাজার টাকা

অর্থনীতি

ওমর ফারুক
05 March, 2022, 01:05 pm
Last modified: 05 March, 2022, 01:21 pm

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

ইউক্রেন থেকে কাঁচামাল আমদানি ব্যাহত, দুই সপ্তাহে রডের দাম বেড়েছে টনে ৫ হাজার টাকা

৭ হাজার টাকা বেড়ে বর্তমানে সাধারণ ৪০ গ্রেডের প্রতিটন এম এস রড বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭১-৭২ হাজার টাকায়। দুই সপ্তাহ আগে বাজারে একই মানের রড ৬৭-৬৬ হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে।
ওমর ফারুক
05 March, 2022, 01:05 pm
Last modified: 05 March, 2022, 01:21 pm
ছবি- সংগৃহীত

আগের সব রেকর্ড ছাড়িয়ে আরো এক দফা বেড়েছে নির্মাণপণ্য এম এস রডের দাম। দুই সপ্তাহের ব্যবধানে টনপ্রতি এম এস রডের দাম ৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে রড তৈরির কাঁচামাল স্ক্র্যাপের সরবরাহ সংকট ও যুদ্ধের কারণে রপ্তানিকারক দেশ ইউক্রেন থেকে স্ক্র্যাপ রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকায় রডের দাম বেড়েছে বলে জানিয়েছে এই খাতের উদ্যোক্তারা।

তবে রড ব্যবসায়ীরা বলেন, আর্ন্তজাতিক বাজার থেকে বাড়তি দামে কেনা কাঁচামাল এখনো কারখানায় আসেনি। এখন যেসব কাঁচামাল দিয়ে রড তৈরি হচ্ছে তা আগের কেনা। ফলে এই মুহুর্তে রডের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক।

ইস্পাতের বাজারে বর্তমানে তিন কোয়ালিটির এম এস রড রয়েছে। এরমধ্যে অত্যাধুনিক প্রযুক্তি বা অটো কারখানাগুলোতে তৈরি ৭৫ গ্রেড (৫০০ টিএমটি), সেমি অটো কারখানাগুলোতে তৈরি ৬০ গ্রেড (৫০০ ওয়াট) এবং সাধারণ বা ৪০ গ্রেডের রড রয়েছে বাজারে।

গত দুই সপ্তাহে ইস্পাতের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে ৭৫ গ্রেডের (৫০০ টিএমটি) রডের দাম। গত দুই সপ্তাহে প্রতিটনে ৫ হাজার টাকা বেড়েছে সর্বোচ্চ গ্রেডের এই রডের দাম।
বর্তমানে বাজারে বিভিন্ন ব্রান্ডের প্রতিটন ৭৫ গ্রেডের রড বিক্রি হয়েছে ৮১-৮৪ হাজার টাকায়, যা দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৭৬-৭৯ হাজার টাকায়।

বৃহস্পতিবার বাজারে বিভিন্ন ব্রান্ডের মধ্যে ৭৫ গ্রেডের (টিএমটি) বিএসআরএম ৮৪ হাজার টাকা, কেএসআরএম ৮৩ হাজার টাকা, একেএস ও জিপিএইচ ৮২ হাজার টাকা, গোল্ডেন, এসএএসএম, শীতলপুর, এইচএম ও বায়েজিদ স্টিল ৮১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

দুই সপ্তাহ আগে বাজারে বিএসআরএম ৭৯ হাজার টাকা, কেএসআরএম ৭৮ হাজার টাকা, একেএস ও জিপিএইচ ৭৭ হাজার টাকা, গোল্ডেন, এসএএসএম, শীতলপুর, এইচএম ও বায়েজিদ স্টিল ৭৬ টাকায় বিক্রি হয়েছে।

গত দুই সপ্তাহে আরো এক দফা বেড়েছে সেমি অটো ও সাধারণ গ্রেডের বাজারও। এরমধ্যে সেমি অটো মিলের ৬০ গ্রেডের (৫০০ওয়াট) রডের দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটন ৬৮-৬৯ হাজার থেকে ৫ হাজার টাকা বেড়ে ৭৩-৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

সেমি অটো এম এস রডের মধ্যে বিএম, আল ছাফা, রাইজিং, খলিল, বলাকা এবং আম্বিয়া, পেনিনসুলা ও মানতি স্টিলের রড রয়েছে বাজারে।

একই সময়ে ৭ হাজার টাকা বেড়ে বর্তমানে সাধারণ ৪০ গ্রেডের প্রতিটন এম এস রড বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭১-৭২ হাজার টাকায়। দুই সপ্তাহ আগে বাজারে একই মানের রড ৬৭-৬৬ হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে।

এদিকে ইস্পাতের পাশাপাশি ইস্পাত তৈরির কাঁচামাল বিলেট, প্লেইট ও স্ক্র্যাপের দামও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে প্রতিটন স্ক্র্যাপ ৬০ হাজার টাকা, প্লেট ৬৪ হাজার টাকা এবং বিলেট ৭০ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।

দুই সপ্তাহে আগে স্ক্র্যাপ ৫৬ হাজার টাকা, প্লেট ৬১ হাজার টাকা এবং বিলেট ৬৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার দর অনুযায়ী, গত দুই সপ্তাহে স্ক্যাপ তৈরির কাঁচামালের দাম টনে ৪ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

কেএসআরএম গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, "স্ক্র্যাপ আমদানির অন্যতম দেশ ইউক্রেন। বাংলাদেশে ইউক্রেন থেকে প্রচুর স্ক্র্যাপ আমদানি হয়। এমনিতেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের কারণে রড তৈরির কাঁচামাল স্ক্র্যাপের বুকিং দর উর্ধ্বমুখী। এরমধ্যে ইউক্রেন সংকটে দেশটি থেকে স্ক্র্যাপ রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।"

"এছাড়া একের পর এক জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে কাঁচামাল আমদানির খরচ বেড়ে চলেছে। এতে দেশিয় বাজারে নির্মাণ পণ্য রডের দামে আগের চেয়ে আরো একদফা বৃদ্ধি পেয়েছে," বলেন তিনি।

গোল্ডেন ইস্পাতের পরিচালক সরোয়ার আলম বলেন, "আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের বুকিং দর অনেক বেড়ে গেছে। একমাস আগেও আন্তর্জাতিক বাজারে ইস্পাত তৈরির কাঁচামাল স্ক্র্যাপের বুকিং দর ছিল ৬০০ ডলারের নিচে। একমাসের মধ্যে ২০-৩০ ডলার বেড়ে বর্তমানে প্রতিটন স্ক্র্যাপের বুকিং দর ৬২০-৬৩০ ডলার।"

তিনি আরো বলেন, " এমনকি বর্তমানে বাড়তি দরেও আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ পাওয়া যাচ্ছে না। এতে দেশিয় বাজারে পণ্যটির দামে প্রভাব পড়েছে।"

এছাড়া এই মুহুর্তে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আর্ন্তজাতিক বাজারে স্ক্র্যাপসহ বহু পণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইস্পাত খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক বছরের বেশি সময় ধরে বাজারে এম এস রডের দাম উর্ধ্বমুখী। এই সময়ে দেশিয় বাজারে পণ্যটির দাম টনপ্রতি ৩০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বশেষ গত দুই সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে আরো ৫ হাজার টাকা।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, আর্ন্তজাতিক বাজারে কাঁচামালের যেই পরিমান দাম বেড়েছে, দেশিয় বাজারে রডের দাম বেড়েছে তার চেয়ে অনেক বেশি।

চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি রড ব্যবসায়ী মেসার্স জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম আরিফুজ্জামান বলেন, "আর্ন্তজাতিক বাজার থেকে বাড়তি দামে কেনা কাঁচামাল এখনো কারখানায় আসেনি। এখন যেসব কাঁচামাল দিয়ে রড তৈরি হচ্ছে তা আগের কেনা। ফলে এই মুহুর্তে রডের দাম বাড়ানো অযৌক্তিক।"

Related Topics

টপ নিউজ

কাঁচামাল / রড / রডের দর / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net