Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ১০৫৯ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 February, 2022, 07:00 pm
Last modified: 22 February, 2022, 07:30 pm

Related News

  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • নির্বাচনের আগে অনুমোদন পাওয়া উন্নয়নমূলক কাজকে নিজেদের অর্জন হিসেবে দেখাল ডাকসু
  • আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প একনেকে উঠছে আজ
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ১০৫৯ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক 

প্রকল্পটির লক্ষ্য উপজেলা পর্যায়েও সেকেন্ডে ১০০ গিগাবাইট গতির ইন্টারনেটসেবা চালু করা।
টিবিএস রিপোর্ট
22 February, 2022, 07:00 pm
Last modified: 22 February, 2022, 07:30 pm

সারাদেশে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 

আজ মঙ্গলবার একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কলে যোগ দেন এই সভায়। 

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সভায় মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার পিছনে খরচ ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৮০৪ কোটি ১০ লাখ। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে ৮ হাজার ৫১৫ কোটি ৮৭ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৬৭ কোটি ৪৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১২০ কোটি ৭৮ লাখ টাকা। 

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক আপগ্রেড করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে অত্যাধুনিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা সারা দেশে ছড়িয়ে দেওয়া।

এছাড়া  ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কও উন্নত ও সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিটিসিএল।

প্রকল্পটির লক্ষ্য উপজেলা পর্যায়েও সেকেন্ডে ১০০ গিগাবাইট গতির ইন্টারনেটসেবা চালু করা। এই প্রকল্পটি নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ এবং আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা প্রদানের স্বার্থে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক আরও উন্নত ও সম্প্রসারিত করবে।

Related Topics

টপ নিউজ

একনেক / ফাইভজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • নির্বাচনের আগে অনুমোদন পাওয়া উন্নয়নমূলক কাজকে নিজেদের অর্জন হিসেবে দেখাল ডাকসু
  • আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প একনেকে উঠছে আজ
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net