Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
শিপিং বিলের অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধন সহজ করার অনুরোধ বিজিএমইএ-র 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 February, 2022, 11:00 am
Last modified: 04 February, 2022, 11:16 am

Related News

  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

শিপিং বিলের অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধন সহজ করার অনুরোধ বিজিএমইএ-র 

বিদ্যমান কাস্টমস অ্যাক্টে এ ধরনের ভুল সংশোধনের নির্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন বিজিএমইএ নেতারা।
টিবিএস রিপোর্ট
04 February, 2022, 11:00 am
Last modified: 04 February, 2022, 11:16 am

তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারকরা রপ্তানি বিল বা শিপিং বিলের অনিচ্ছাকৃত ত্রুটি এবং টাইপো সংশোধন করার সুযোগ চেয়েছে জাতীয় রাজস্ব ব্যুরো (এনবিআর) এর কাছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের বলেন, এই ধরনের ছোটখাটো অনিচ্ছাকৃত ভুলগুলো প্রায়ই রপ্তানি আয় পেতে অসুবিধা এবং বছরের শেষ নিরীক্ষার সময় জটিলতাসহ বড় ধরনের সমস্যা সৃষ্টি করে।

বিশেষত পণ্য শিপমেন্ট হওয়ার পর এ সুযোগ না দেওয়ায় কোন কোন রপ্তানি তাদের রপ্তানির প্রত্যাবাসিত (এক্সপোর্টপ্রসিড) অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ কারণে কোনো কোনো রপ্তানিকারককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ বিষয়ে কথা বলেন বিজিএমইএ এর নেতারা।

বিজিএমইএ এর পক্ষ থেকে বলা হয়, শিপিং বিল বা বিল অব এক্সপোর্ট সংশ্লিষ্ট তথ্য লিখার ক্ষেত্রে অনেকসময় সি অ্যান্ড এফ এজেন্ট বা কমার্সিয়াল অফিসার কর্তৃক অনিচ্ছাকৃত ভুল বা টাইপো হয়ে থাকে।

পরবর্তীতে যথাসময়ে এসব ভুল সংশোধন না করা হলে রপ্তানিকারক জিএসপি (জেনারেলাইজ্ড সিস্টেম অব প্রেফারন্সেস) নিতে পারেন না। ফলে বায়ার কর্তৃক পোর্টের ডেমারেজ বা শুল্ক প্রদান করে পণ্য চালান খালাস করার কারণে রপ্তানিকারকের কাছ থেকে ডিসকাউন্ট আদায় করা হচ্ছে।

এছাড়া রপ্তানির বিপরীতে প্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রা যথাসময়ে ছাড় করা সম্ভব হচ্ছেনা। ফলে রপ্তানিকারককে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

বিদ্যমান কাস্টমস অ্যাক্টে এ ধরনের ভুল সংশোধনের নির্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন তারা।

এ পরিস্থিতিতে বিল অব এক্সপোর্টের ভুল কাস্টমস কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ইনভয়েস বা প্যাকিং লিস্টও সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকের প্রত্যয়নের ভিত্তিতে সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এ ধরনের ভুলের কারণে রাজস্ব কিংবা সরকারের কোনো ক্ষতি হয় না।

এই ইস্যু ছাড়াও বৃহস্পতিবারের সভায় শুল্ক ও বন্ড সংক্রান্ত পোশাক রপ্তানিকারকদের অন্যান্য সমস্যা নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত এনবিআরের কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা টিবিএসকে জানান, এসব বিষয় সমাধানের লক্ষ্যে এনবিআর, পোশাক খাতের উদ্যোক্তাদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে।

"ওই কমিটি আলোচনা করে এনবিআরকে সুপারিশ করবে, যার ভিত্তিতে এসব সমস্যা সমাধান করা হবে," বলেন তিনি।

তবে বৃহস্পতিবারের সভায় পোশাক শিল্প মালিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

Related Topics

টপ নিউজ

এনবিআর / বিজিএমইএ / শিপিং রুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net