Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
দেশে রঙিন কাচের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে পিএইচপি

অর্থনীতি

শাহেনূর আক্তার উর্মি
20 January, 2022, 06:25 pm
Last modified: 15 May, 2022, 10:10 am

Related News

  • চাহিদার চেয়ে তিনগুণ বেশি উৎপাদনে সংকটে দেশের ফ্লোট গ্লাস শিল্প
  • পূর্ব জার্মানি যেভাবে 'অভঙ্গুর' কাচের গ্লাস তৈরি করেছিল
  • পূর্ব জার্মানি যেভাবে 'অভঙ্গুর' কাচের গ্লাস আবিষ্কার করেছিল
  • প্রথমবারের মতো দেশে তৈরি ফাইবারগ্লাস মসকিউটো নেট বাজারে আনছে পিএইচপি
  • পিএইচপি মোটরসের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করল পেরোডুয়া

দেশে রঙিন কাচের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে পিএইচপি

অল্প সময়েই রিফ্লেক্টিভ গ্লাসের দেশীয় বাজারের মোট ৩০ শতাংশের দখল নিয়ে নেয় পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি এখন ১০ রকমের রঙিন রিফ্লেক্টিভ কাচ উৎপাদন করছে। বর্তমানে পিএইচপির মাসিক উৎপাদন ১ হাজার টন।
শাহেনূর আক্তার উর্মি
20 January, 2022, 06:25 pm
Last modified: 15 May, 2022, 10:10 am

গত বছরের এপ্রিলে চট্টগ্রামভিত্তিক ব্যবসা-গোষ্ঠী পিএইচপি ফ্যামিলি রঙিন ও বিলাসবহুল রিফ্লেক্টিভ কাচ উৎপাদনে যাওয়ার আগ পর্যন্ত দেশে এই কাচের চাহিদা মেটানো হতো আমদানির মাধ্যমে।

দেশে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে প্রথমবারের মতো রঙিন গ্লাসের উৎপাদনে যায় দেশে শীর্ষস্থানীয় কোম্পানি পিএইচপি। কোম্পানিটি প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এই খাতে। 

এরপর অল্প সময়েই রিফ্লেক্টিভ গ্লাসের দেশীয় বাজারের মোট ৩০ শতাংশের দখল নিয়ে নেয় পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি এখন ১০ রকমের রঙিন রিফ্লেক্টিভ কাচ উৎপাদন করছে। বর্তমানে পিএইচপির মাসিক উৎপাদন ১ হাজার টন।

পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এবং পিএইচপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির হোসেন সোহেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রিফ্লেক্টিভ গ্লাসের কাঁচামাল মূলত আমাদের নিজস্ব তৈরিকৃত ফ্লোট গ্লাস। 

'এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ প্রযুক্তির সমন্বয়ে ১০ রঙের রিফ্লেক্টিভ গ্লাস তৈরি করা হচ্ছে আমাদের কারখানায়। যেমন বেগুনি, ভায়োলেট, গোলাপি, কমলা, সোনালি রঙের গ্লাস উৎপাদন ও সফলভাবে বাজারজাত করছি।'

২০০৫ সাল থেকে কাচ উৎপাদনে বিনিয়োগের পরও পিএইচপি বাজার প্রতিযোগিতার কারণে রিফ্লেক্টিভ কাচ আমদানির সাথে যুক্ত ছিল। প্রতিষ্ঠানটি প্রতি বছর ১০ কোটি টাকারও বেশি বিশেষ ধরনের কাচ আমদানি করে গ্রাহকের চাহিদা মেটাত।

পিএইচপি একা নয়, বস্তুত পুরো শিল্পই দেশে বছরে প্রায় ৩ হাজার টনের মতো রিফ্লেক্টিভ কাচ আমদানি করত। যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকারও বেশি। 

২০২১ সালে পিএইচপি রিফ্লেক্টিভ কাচ উৎপাদনে প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করে। এছাড়া সম্প্রতি নতুন করে আরও ৫০০ কোটি টাকা ব্যয়ে কারখানার উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে চীনা ও ইউরোপিয়ান প্রযুক্তি ব্যবহার করে পিএইচপি প্রতিদিন প্রায় ৩০০ টন কাচ উৎপাদন করে। উৎপাদিত কাচের তালিকায় মিরর গ্লাস ও টেম্পারড গ্লাসও রয়েছে।

প্রায় ৬০ বছর আগে রাষ্ট্রায়ত্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরীর হাত ধরে বাংলাদেশে প্রথম কাচ উৎপাদন শুরু হয়। তখন বাংলাদেশে শুধু সাদাকালো গ্লাস উৎপাদন হতো। আর রঙিন গ্লাসের চাহিদা মেটানো হতো আমদানির মাধ্যমে। 

অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে রঙিন কাচের চাহিদাও। সরকারি প্রতিষ্ঠানে কাচ উৎপাদনে বৈচিত্র্য না থাকায় এগিয়ে আসে বেসরকারি প্রতিষ্ঠান। 

২০২১ সালের শুরুতে চট্টগ্রামের পিএইচপি ফ্যামিলি ১০ রকমের রঙিন রিফ্লেক্টিভ কাচ উৎপাদন শুরু করে। এতে দেশে কাচ আমদানির নির্ভরতা কমেছে। বর্তমানে পিএইচপি মাসে ৩৫ থেকে ৪০ কোটি টাকার কাচ বিক্রি করে। 

দেশের পিএইচপিই প্রথম ফ্লোট গ্লাস তৈরির প্রযুক্তি আনে। এরপর তাদের দেখানো পথে আরও কিছু কোম্পানি এ খাতে বিনিয়োগ করে।

দেশের চাহিদা মিটিয়ে পিএইচপি এখন ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কাচ রপ্তানির কথা ভাবছে। 

সম্প্রতি সরকার কাচ খাতের জন্য প্রণোদনা ঘোষণা করেছে। আমির হোসেন সোহেল বলেন, 'আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। ভারত, নেপালসহ আমাদের পাশ্ববর্তী দেশগুলোতে ভৌগোলিক অবস্থানগত কারণে রিফ্লেক্টিভ গ্লাসের বিপুল চাহিদা রয়েছে। 

'স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আমরা বাংলাদেশে উৎপাদিত রিফ্লেক্টিভ কাচ বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আহরণে ভূমিকা রাখতে পারব বলে আশা করছি।'

বর্তমানে দেশে বার্ষিক কাচের চাহিদা প্রায় ২৫ মিলিয়ন বর্গফুট। দেশের কারখানাগুলোতে উৎপাদিত কাচের পরিমাণ ৩২ মিলিয়ন বর্গফুট। দেশে দুই হাজার কোটি টাকার কাচের বাজার রয়েছে। 

কাঁচামালের সহজলভ্যতার কারণে এই খাতে বিনিয়োগও বাড়ছে। কাচের কাঁচামালের মধ্যে অন্যতম হলো সিলিকা বালি। কাঁচামালের ৬০ শতাংশ উপাদানই আসে দেশীয় এই সিলিকা বালি থেকে। অন্যান্য কাঁচামাল হচ্ছে সোডা অ্যাশ, ডোলোমাইট, লাইমস্টোন, সল্ট কেক এবং কোল পাউডার। এসব কাঁচামাল ইউরোপ, চীন, মিশর, ভুটান, পাকিস্তান, তুর্কি, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। 

Related Topics

কাচ শিল্প / পিএইচপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • চাহিদার চেয়ে তিনগুণ বেশি উৎপাদনে সংকটে দেশের ফ্লোট গ্লাস শিল্প
  • পূর্ব জার্মানি যেভাবে 'অভঙ্গুর' কাচের গ্লাস তৈরি করেছিল
  • পূর্ব জার্মানি যেভাবে 'অভঙ্গুর' কাচের গ্লাস আবিষ্কার করেছিল
  • প্রথমবারের মতো দেশে তৈরি ফাইবারগ্লাস মসকিউটো নেট বাজারে আনছে পিএইচপি
  • পিএইচপি মোটরসের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করল পেরোডুয়া

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net