Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বছরের পর বছর লোকসানের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ডাইং

অর্থনীতি

আহসান হাবীব তুহিন
11 January, 2022, 12:00 pm
Last modified: 11 January, 2022, 02:25 pm

Related News

  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

বছরের পর বছর লোকসানের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ডাইং

ধারাবাহিক লোকসানের পর কোম্পানির শেয়ার ৩ টাকায় নেমে গিয়েছিল। তবে, এখন ডিএসই-তে ২৩ টাকায় লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ার।
আহসান হাবীব তুহিন
11 January, 2022, 12:00 pm
Last modified: 11 January, 2022, 02:25 pm

দেশের অন্যতম প্রাচীন হোম টেক্সটাইল উৎপাদনকারী দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সিকিউরিটিজ নিয়ন্ত্রকের তত্ত্বাবধান ও মালিকদের প্রচেষ্টায় আবারও ঘুরে দাঁড়িয়েছে। 

এর ফলে কিছুটা উদ্বেগ কাটিয়ে উঠতে পেরেছেন বিনিয়োগকারীরা। গত বছরে কোম্পানিটির শেয়ারের দাম সাড়ে ছয় গুণ বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩ টাকায় লেনদেন হয়েছে। তাই বিনিয়োগকারীরা আবারও ভালো রিটার্নের আশা করছেন। 

২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ধারাবাহিক লোকসানের পর কোম্পানিটির শেয়ার ৩ টাকায় নেমে গিয়েছিল, যেখানে শেয়ারের ফেস ভ্যালুই ১০ টাকা। বর্তমানে ডিএসই-তে এই কোম্পানির শেয়ার ২৩ টাকায় লেনদেন হচ্ছে।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত চার বছরে কোম্পানির মোট লোকসান হয়েছিল ১৩৬ কোটি টাকা। মূলত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ সংকটের কারণে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এই লোকসান হয়েছে। 

এছাড়া, সোনালি ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপী হয়ে গিয়েছিল কোম্পানিটি। পণ্য রপ্তানির ক্ষেত্রে ঋণ খেলাপী হয়ে যাওয়ার ব্যাপারটি অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এই অবস্থা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং কোম্পানির পরিচালকদের চেষ্টায় আবারও ঘুরে দাঁড়াতে পেরছে কোম্পানিটি।

এ বিষয়ে কোম্পানির কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিএসইসি'র একাধিক কর্মকর্তারা সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই কোম্পানির পরিচালকদের সঙ্গে সভা করেছে। সভায় কোম্পানির গ্যাস সংযোগ ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০১৬ সাল থেকে বন্ধ থাকা বার্ষিক সাধারণ সভার আয়োজনও করতে বলা হয়।

নাম প্রকাশ না করা শর্তে কোম্পানির এক পরিচালক বলেন, "উচ্চ আদালতের আদেশে গ্যাস সংযোগ পুনরায় স্থাপন হয়েছে। পাশাপাশি খেলাপী ঋণগুলোও রিশিডিউলের মাধ্যমে নিয়মিত করা হয়েছে। তাছাড়া সরকারের স্টিমুলাস প্যাকেজ থেকে ওয়ার্কিং ক্যাপিটাল নেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানিটির কারখানাও পুরোদমে চলছে।"

সম্মিলিত প্রচেষ্টার ফলে ২০২০-২১ অর্থবছরে ৩৬২ শতাংশ প্রবৃদ্ধির পর কোম্পানিটির বার্ষিক নিট মুনাফা হয়েছে ৫.২২ কোটি টাকা। এছাড়া, এই অর্থবছরের প্রথম তিনমাসে ১৩৮ প্রবৃদ্ধির পর, তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ২.৭০ কোটি টাকা।

কোম্পানিটি ২০২১ অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে।

১৯৬৩ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি বর্তমানে কিউসি গ্রুপ্রের অধীনে পরিচালিত হচ্ছে। এর পরিচালনা পর্ষদে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সমীর কাদের চৌধুরী, সামিহা কাদের চৌধুরী ও সাজিয়া কাদের চৌধুরী কোম্পানিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তারা সবাই একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আত্মীয়।

১৯৯৬ বা ১৯৯৭ সালের দিকে প্রতিষ্ঠানটির মালিকানা নেন তারা। এর আগে কোম্পানিটি সরকারি ব্যাংকের অধীনে ছিল। 

এছাড়াও এর পর্ষদে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের একজন প্রতিনিধি রয়েছেন। কোম্পানির ১২.৪৪ শতাংশ শেয়ার রয়েছে ব্যাংকটির কাছে।

দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি বর্তমানে হোম টেক্সটাইল যেমন- বেডশিট, টাওয়াল ইত্যাদি রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারেও এসব পণ্য সরবরাহ করছে। 

২০০৯ সালে কোম্পানিটি শেয়ারবাজারে ১.৭ কোটি শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হয়েছিল। এরপর ২০১৩ সালে একটি স্পিনিং কারখানা তৈরির জন্য রাইট শেয়ারের আবেদন করে। কিন্তু সিকিউরিটিজ কমিশনের অনুমোদন এবং ব্যাংক ঋণ না পাওয়ায় তারা এই পরিকল্পনা বাস্তাবায়ন করতে পারেনি।
 

Related Topics

টপ নিউজ

ঢাকা ডাইং / ঢাকা স্টক এক্সচেঞ্জ / ডিএসই / শেয়ারবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net