Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
আসছে পঞ্চম বিনিয়োগ সুকুক, বিদেশি মুদ্রা ব্যবহার করে অংশ নিতে পারবেন প্রবাসীরা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 January, 2025, 10:25 am
Last modified: 24 January, 2025, 10:27 am

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • ৬ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, খোয়া গেল রিয়াল-স্বর্ণ
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

আসছে পঞ্চম বিনিয়োগ সুকুক, বিদেশি মুদ্রা ব্যবহার করে অংশ নিতে পারবেন প্রবাসীরা 

প্রবাসীরা স্থানীয় মুদ্রা বা বিদেশি মুদ্রা উভয় মাধ্যমেই বিনিয়োগ করতে পারবেন।
টিবিএস রিপোর্ট
24 January, 2025, 10:25 am
Last modified: 24 January, 2025, 10:27 am
ছবি: সংগৃহীত

আগামী মার্চে পঞ্চম বাংলাদেশ সরকারি বিনিয়োগ সুকুক (বিজিআইএস) চালু করতে যাচ্ছে সরকার। এটি ব্যাংক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।

এই সুকুকে নিবাসী ব্যক্তিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) বিনিয়োগ করতে পারবেন। প্রবাসীরা স্থানীয় মুদ্রা বা বিদেশি মুদ্রা উভয় মাধ্যমেই বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকৃত অর্থ এবং অর্জিত মুনাফা ইচ্ছা করলে দেশে ফেরত নেওয়ার সুবিধাও থাকবে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এতে জানানো হয়েছে, চলতি বছরের মার্চে 'পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রকল্প ২য় পর্যায় (সিআইবিআরআর-২)' শীর্ষক প্রকল্পের বিপরীতে ৩ হাজার কোটি টাকার সামাজিক প্রভাবযুক্ত সার্বভৌম সুকুক, বিজিআইএস-৫ ইস্যু করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে টেকনিক্যাল কমিটি বৃহস্পতিবার বিজিআইএস-৫ সুকুকের কাঠামো চূড়ান্ত করেছে। এটি শীঘ্রই ইস্যু করা হবে।

তিনি বলেন, "এই সুকুকের কাঠামো বিশেষভাবে ব্যতিক্রমী, কারণ এটি ব্যক্তিগত বিনিয়োগকারী ও প্রবাসীদের আকৃষ্ট করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই লক্ষ্যভিত্তিক পরিকল্পনা সুকুক বিনিয়োগের পরিধি বাড়ানোর কৌশলগত প্রচেষ্টার প্রতিফলন। এটি আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে এবং এই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণকে উৎসাহিত করতে সহায়ক হবে।"

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সুকুকের মোট মূল্যের ৭০ শতাংশ বরাদ্দ করা হবে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা প্রতিষ্ঠানগুলোর জন্য।

অন্য ১০% বরাদ্দ করা হবে প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোগুলোর জন্য। বাকি ২০ শতাংশ বরাদ্দ থাকবে ব্যক্তিগত বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইনসুরেন্স স্কিম এবং অন্যান্য খাতের জন্য।

তবে, এই শ্রেণিগুলোর মধ্যে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন পূরণ না হলে অবশিষ্ট সুকুক অনুপাতিকভাবে পুনর্বণ্টন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় ব্যক্তিগত বিনিয়োগকারীরা তাদের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। প্রবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কার্যরত যে কোনো ব্যাংকের নন-রেসিডেন্ট বিদেশি মুদ্রা অ্যাকাউন্ট বা নন-রেসিডেন্ট টাকার অ্যাকাউন্ট ব্যবহার করে অংশ নিতে পারবেন।

এছাড়া, প্রবাসীরা চাইলে তাদের বিনিয়োগকৃত মূলধন এবং অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইবিআরআর-২ প্রকল্পের আওতায় এই সুকুক ইস্যু করা হবে। এই প্রকল্পের লক্ষ্য, গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নত করা, প্রকল্প এলাকার সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা, কৃষি ও অ-কৃষি পণ্য পরিবহনে খরচ কমানো এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান নিশ্চিত করা।
 

Related Topics

টপ নিউজ

সুকুক / প্রবাসী / বাংলাদেশ ব্যাংক / বিদেশি মুদ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • ৬ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, খোয়া গেল রিয়াল-স্বর্ণ
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net