Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মুঠোফোনের টকটাইম, রেস্তোরাঁ বিল, ওষুধসহ ৮ খাতে কমল ভ্যাট

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 January, 2025, 02:45 pm
Last modified: 22 January, 2025, 05:39 pm

Related News

  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • ইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধের কাঁচামালে বড় সংকটের আশঙ্কা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

মুঠোফোনের টকটাইম, রেস্তোরাঁ বিল, ওষুধসহ ৮ খাতে কমল ভ্যাট

নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোষাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 January, 2025, 02:45 pm
Last modified: 22 January, 2025, 05:39 pm
প্রতীকী অলংকরণ: সংগৃহীত

ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর ১৩ দিনের মাথায় ওষুধ, টকটাইম, ইন্টারনেট ও রেস্তোরাঁসহ আট খাতের ভ্যাট কমানো হয়েছে। এর মধ্যে আলোচ্য চারটি খাত ছাড়াও নন-ব্র্যান্ডে পোশাকের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে।  

এছাড়া, নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোষাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। ১৫ শতাংশ থেকে থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর আগে এসব খাতে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। অর্থাৎ এসব পণ্যে ভ্যাট আড়াই শতাংশ বেড়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, "ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না। এছাড়া মোবাইল ফোন এবং আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।"

প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর পর দেশব্যাপী সমালোচনা ও কিছু খাতের ব্যবসায়ীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু পণ্য ও সেবার ভ্যাট কমালো সরকার। অবশ্য এর বাইরেও অনেক পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক রয়ে গেছে।

মোবাইল টকটাইম

মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল, যা এখন আগের হারে ফেরত আনা হয়েছে। ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

রেস্তোরাঁ বিল

রেস্তোরাঁর খাবারের বিলের ওপর পূর্বের ৫ শতাংশ হারেই ভ্যাট আরোপ হবে। নতুন অধ্যাদেশে এটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল, সেখান থেকে সরে এসে আগের হারেই ভ্যাট কার্যকর করা হবে। অর্থাৎ, প্রত্যাহার করা হয়েছে ভ্যাটের বাড়তি হার।

পোশাক, ওষুধ ও অন্যান্য খাত

নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার-ও আগের মতো সাড়ে ৭ শতাংশ রাখা হয়েছে।  এটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি হার প্রত্যাহার করেছে সরকার। ব্র্যান্ডের পোশাকে বাড়তি ভ্যাট থাকছে। যা ১০ শতাংশ হারে দিতে হবে। 

ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করছে এনবিআর। 

মিষ্টির দোকানেরও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আগে এই হার ছিল সাড়ে ৭ শতাংশ। অর্থাৎ, মিষ্টির দোকানে ভ্যাট হার বেড়েছে আড়াই শতাংশ।

নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখানেও ১০ শতাংশ ভ্যাট করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভ্যাট / রেস্তোঁরা / ওষুধ / প্রত্যাহার / টকটাইম / ইন্টারনেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • ইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধের কাঁচামালে বড় সংকটের আশঙ্কা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net