Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 07:40 pm
Last modified: 16 January, 2025, 07:43 pm

Related News

  • তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নামবে বলে আশা পুনর্ব্যক্ত করেন গভর্নর।
টিবিএস রিপোর্ট
16 January, 2025, 07:40 pm
Last modified: 16 January, 2025, 07:43 pm
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণিকরণের বিদ্যমান তিন মাসের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বোর্ড সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চেম্বার সভাপতি তাসকীন আহমেদের এক দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।  

কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় গভর্নর মনসুর আরও বলেন, বিদেশি ব্যবসায়িক অফিস খোলার প্রক্রিয়া সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করবে।  

চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নামবে বলে আশা পুনর্ব্যক্ত করেন গভর্নর। "যদি তখন মুদ্রাস্ফীতি মোটামুটি ৭ শতাংশে পৌঁছায়, ব্যাংকের বাজারভিত্তিক সুদহার আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে," তিনি বলেন।

গভর্নর আরও বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এগুলোর ইতিবাচক প্রভাব শিগগিরই বাজারে দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোকে কোনও মার্জিন ছাড়াই এলসি খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

তিনি আরও বলেন, "বর্তমানে বাজারে ডলারের কোনো সংকট নেই এবং এর মূল্যও স্থিতিশীল। তবে ডলারের মূল্য সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে, কেন্দ্রীয় ব্যাংক এটি নির্ধারণ করবে না।"  

"তবে আমরা ডলারের দামের স্থিতিশীলতার বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছি এবং বাজারে নজরদারি অব্যাহত থাকবে," তিনি যোগ করেন।  

ব্যবসায়ীদের প্রতি সর্বোচ্চ কমপ্লায়েন্স বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক সম্মতির [কমপ্লায়েন্স] বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।

এদিকে, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, "সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে আমাদের অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে ভ্যাট ও কর বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে।"  

তিনি বলেন, ব্যাংকের উচ্চ সুদের হার ব্যবসায়িক ব্যয় বাড়িয়ে তুলছে।  

তাসকীন আহমেদ গভর্নরের প্রতি বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকের সুদহার কিছুটা কমানোর আহ্বান জানান, যাতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধি পায় এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।  

তিনি আরও বলেন, "ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা পেতে একজন সিএমএসএমই উদ্যোক্তার ৩১টি নথিপত্র জমা দিতে হয়। এ কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক সময় ঋণ পাওয়ার সুযোগ হারান বা আশা ছেড়ে দেন।"

Related Topics

টপ নিউজ

ঋণ শ্রেণিকরণ / বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / গভর্নর ড. আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net