Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বোতলজাত সয়াবিন তেল সংকটের ধাক্কা খুচরায়, কমেছে পেঁয়াজ ও আলুর দাম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 November, 2024, 08:40 am
Last modified: 30 November, 2024, 08:50 am

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরিবহন ব্যয় বৃদ্ধি, সমুদ্রপথে আলু রপ্তানি কমে অর্ধেকে

বোতলজাত সয়াবিন তেল সংকটের ধাক্কা খুচরায়, কমেছে পেঁয়াজ ও আলুর দাম

টিবিএস রিপোর্ট
30 November, 2024, 08:40 am
Last modified: 30 November, 2024, 08:50 am
প্রতীকী ছবি: টিবিএস/ফাইল

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়েই পর্যাপ্ত পরিমাণে তেল কিনতে পারছেন না তারা।

রাজধানীর কারওয়ান বাজারের প্রায় ১০ জন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ দিন ধরে তারা বোতলজাত তেলের পাইকারি সরবরাহ কম পাচ্ছেন।

ইয়াসিন জেনারেল স্টোরের বিক্রয় সহকারী আলী হোসেন টিবিএসকে বলেন, 'বোতলজাত সয়াবিন  তেল গত ১০ দিন ধরে চাহিদার অর্ধেক পাচ্ছি।'

বর্তমানে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৭ টাকায়।

আনোয়ার ট্রেডার্সের বিক্রেতা মোহম্মদ জসিম উদ্দিন বলেন, 'গতকাল (বৃহস্পতিবার) থেকে আমরা বোতলজাত তেল পাচ্ছি না। প্রায় ১০ দিন ধরে এ সংকট তেলে।  তাই আমাদের এক লিটারের তেল পাইকারি কিনতে হচ্ছে ১৬৫ টাকায়। এরপর বিক্রিতে আমাদের খরচ আছে। আমাদের তেল বিক্রিতে লাভ হচ্ছে না। ক্রেতারা তেল না পেলে অন্য পণ্য কিনতে চান না। তাই তেলে লাভ না হলেও রাখি।'

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ১৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ১৬ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বলবৎ রয়েছে।

কমেছে পেঁয়াজ-আলুর দাম

অন্যান্য পণ্যের মধ্যে দেশি পেঁয়াজের দাম এক মাসের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের কলি ওঠায় এবং আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে পণ্যটির দাম। সামনে দাম আরও কমার আশা প্রকাশ করেন তারা।

কারওয়ান বাজারের পাইকরি পেঁয়াজ বিক্রেতা মোহম্মদ নুরুল ইসলাম বলেন, 'গত এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। ভারত, পাকিস্তান, মিশর থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। তার ওপর বাজারে পেঁয়াজের কলি ওঠায় দাম কমেছে। এখন দেশি পেঁয়াজের কেরি ১২০ টাকা, ভারতীয় পেঁয়াজের কেজি ৯০ টাকা ও মিসরের পেঁয়াজ ৮৪ টাকা কেজি।'

বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হতে দেখা গেছে ১৩০-১৩৫ টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকায়। আর পেঁয়াজের কলি প্রতি কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে নতুন আলুর দাম কেজিতে ২০ টাকা কমেছে সপ্তাহের ব্যবধানে। প্রতি কেজি নতুন আলু ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছ। আর পুরোনো আলুর কেজি ৭৫ টাকা।

শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম বেশি

রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম গত বছরের তুলনায় বেশি।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আব্দুল আউয়াল বলেন, 'সম্প্রতি দেশের  প্রায় ১৩টি জেলায় বন্যা ও সারা দেশে বৃষ্টির কারণে অনেক শাকসবজির খেত নষ্ট হয়ে গেছে। তাই অনেক জায়গায় নতুন করে সবজি খেত তৈরি করতে হয়েছে কৃষককে।' 

তিনি বলেন, 'গত বছর এই সময় যে আকারের ফুলকপি কিনেছি ২০ টাকা প্রতি পিস, এখন সেটা কিনতে হচ্ছে ৩০ টাকায়।'

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৬০-৮০ টাকা, করলা ৭০-৯০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, মূলা ৪০ টাকা, মানভেদে প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৪০-৪৫ টাকা এবং প্রতি পিস লাউ ৭০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পণ্যমূল্য / বাজার / পেঁয়াজ / আলু / সয়াবিন তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরিবহন ব্যয় বৃদ্ধি, সমুদ্রপথে আলু রপ্তানি কমে অর্ধেকে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net