Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
শিগগিরই ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত: গভর্নর আহসান এইচ মনসুর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 September, 2024, 08:10 pm
Last modified: 05 September, 2024, 02:04 pm

Related News

  • দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
  • চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

শিগগিরই ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত: গভর্নর আহসান এইচ মনসুর

নতুন করে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে না জানিয়ে গভর্নর বলেন, ‘সম্পূর্ণ তারল্য সহায়তা প্রদানের জন্য দুই লাখ কোটি টাকার প্রয়োজন হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক আপাতত টাকা ছাপবে না।’
টিবিএস রিপোর্ট
04 September, 2024, 08:10 pm
Last modified: 05 September, 2024, 02:04 pm
গভর্নর আহসান এইচ মনসুর। ইলাস্ট্রেশন: টিবিএস

৮টি ব্যাংক থেকে বিভিন্নভাবে লুটপাট করা হয়েছে। তবে তার জন্য দেশের সামগ্রিক ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে না। বরং এ খাত শিগগির ঘুরে দাঁড়াবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর সঙ্গে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

'৮টি ব্যাংক থেকে অর্থ বের করে বিভিন্নভাবে লুটপাট করা হয়েছে। আমানতকারীরা জেনেশুনেই বেশি সুদের আশায় এসব ব্যাংকে টাকা রেখেছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের স্বার্থ দেখবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই,' বলেন তিনি।

'আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে, এ ৮টি ব্যাংকের কারণে পুরো ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে না। শিগগিরই ঘুরে দাঁড়াবে এ খাত,' আশ্বাস দেন গভর্নর।

নতুন করে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে না জানিয়ে গভর্নর বলেন, 'সম্পূর্ণ তারল্য সহায়তা প্রদানের জন্য দুই লাখ কোটি টাকার প্রয়োজন হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক আপাতত টাকা ছাপবে না।'

'কারণ টাকা ছাপলে বাজারে টাকার সরবরাহ বাড়বে এবং মূল্যস্ফীতি বহুগুণ বেড়ে যাবে, বিনিময় হার ১৫০ টাকা ছাড়িয়ে যাবে,' বলেন তিনি।

তবে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আন্তঃব্যাংক ঋণের মাধ্যমে টাকা পাবে বলে জানান তিনি।

'সেখান থেকে ধীরে ধীরে গ্রাহকদের ফিরিয়ে দেবে। এছাড়া গ্রাহকদের দেশে থাকা সম্পদ বিক্রি করে ও পাচারকৃত অর্থ ফেরত এনে টাকা ফেরত দেওয়া হবে। অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে,' বলেন আহসান মনসুর।

এভাবে আন্তঃব্যাংককে ঋণ দিলে বেসরকারি খাতের ঋণের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে এভাবে ঋণ দেওয়া হবে।

'এতে বেসরকারি খাতের ঋণ ক্ষতিগ্রস্ত হবে না। কারণ অনেক ভালো ব্যাংকে আমানত বাড়ছে। কিছু ব্যাংকের আমানত বৃদ্ধি ৩০–৪০ শতাংশ। ফলে কোনো সমস্যা হবে না।'

ব্যাংক খাত সংস্কারে সময় চেয়ে গভর্নর বলেন, 'আমি আমানতকারীদের অনুরোধ করব একসঙ্গে টাকা তুলতে লাইনে না দাঁড়াতে। পরিবারের চাহিদা মেটাতে যতটা প্রয়োজন ততটা তুলে নিন। আমাদের কিছু সময় দিন। আমরা আশা করি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে।'

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / ব্যাংক খাত / আহসান এইচ মনসুর / বাংলাদেশ ব্যাংক / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
  • চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net