Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বাংলাদেশকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 September, 2024, 04:25 pm
Last modified: 01 September, 2024, 04:30 pm

Related News

  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, "আমরা ইতোমধ্যে আমাদের দেশের বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরো তিন বিলিয়ন ডলার ঋণের ইঙ্গিত দিয়েছি এবং তারা এ বিষয়ে ইতিবাচক। আমি অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফ’র বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি আলোচনা করবো।"
টিবিএস রিপোর্ট
01 September, 2024, 04:25 pm
Last modified: 01 September, 2024, 04:30 pm
ড. সালেহ উদ্দিন আহমেদ। ইলাস্ট্রেশন: টিবিএস।

বাংলাদেশকে আরও তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা অনুমোদনের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আইএমএফ জানতে চেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের শর্তাবলি সংস্কারের পরিকল্পনা করেছে কিনা। আমি তাদের আশ্বস্ত করেছি যে সে ঋণের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আমরা কখনও ব্যর্থ হব না।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, "আমরা ইতোমধ্যে আমাদের দেশের বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরো তিন বিলিয়ন ডলার ঋণের ইঙ্গিত দিয়েছি এবং তারা এ বিষয়ে ইতিবাচক। আমি অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফ'র বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি আলোচনা করবো।"

এর আগে, আইএমএফের একটি পর্যবেক্ষক মিশন সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বলে তিনি জানান। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ড. সালেহ উদ্দিন আরো বলেন, প্রকল্প চলমান থাকবে। ঋণ পরিশোধের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।

তিনি আরো বলেন, "রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর প্রকল্পের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছি যে, আমরা নিয়মিত ঋণ পরিশোধ করব।"

এসময় অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার আইএমএফ'র বাংলাদেশের জন্য নিযুক্ত প্রধান পাপাজিওর্জিউ এবং সংস্থার আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে অর্থ উপদেষ্টার সঙ্গে একটি অনলাইন সভা করেন। সেখানে ক্রিস পাপাজিওর্জিউ নতুন ঋণ প্রদানের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন। 

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / আইএমএফ / তিন বিলিয়ন ডলার / ঋণ / বাজেট সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net