Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ব্যাংক আল ফালাহকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার এইচএনবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 August, 2024, 08:10 pm
Last modified: 26 August, 2024, 08:22 pm

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

ব্যাংক আল ফালাহকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার এইচএনবি

সব ধরনের আইন ও বিধিবিধান প্রতিপালন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর দরকারি অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল ফালাহর পরিচালনা পর্ষদ।
টিবিএস রিপোর্ট
26 August, 2024, 08:10 pm
Last modified: 26 August, 2024, 08:22 pm

ব্যাংক আল ফালাহ'র বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার হ্যাট্টন ন্যাশনাল ব্যাংক (এইচএনবি)। পাকিস্তানভিত্তিক ব্যাংকটি নন-বাইন্ডিং এ প্রস্তাব ইতোমধ্যেই পেয়েছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাব তারা পেয়েছিল বাংলাদেশের ব্যাংক এশিয়ার থেকে।

সব ধরনের আইন ও বিধিবিধান প্রতিপালন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর দরকারি অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল ফালাহর পরিচালনা পর্ষদ।

আজ সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানের স্টক এক্সচেঞ্জকে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা এখন পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক আল ফালাহ'র বাংলাদেশের কার্যক্রম এইচএনবির অধিগ্রহণের বিষয়ে বিধিমোতাবিক অনুমোদন নেওয়ার চেষ্টা করব।"

ব্যাংক আল ফালাহ'র একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, 'এই প্রস্তাবের মানে এই নয় যে, বিক্রি করতেই হবে। ব্যাংকের ব্যবস্থাপকরা তাদের কাছে আসা প্রস্তাবগুলো পর্যালোচনা করবেন, এবং সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"

এদিকে ব্যাংক এশিয়ার একজন নীতিনির্ধারণী কর্মকর্তা জানান, "আমাদের সাথে একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারকে সই করেছে ব্যাংক আল ফালাহ। ব্যাংকটির সাথে সম্পৃক্ত হতে এরমধ্যেই আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করেছি। এখন এসে আরেকটি ব্যাংক প্রস্তাব দিল, তার অর্থ এই নয় যে, আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে গেছি। ব্যাংক আল ফালাহ'র সাথে আলোচনা করে সেই মতো আমরা পরবর্তী পদক্ষেপ নেব।" 

চলতি বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহ'র বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণের উদ্যোগ নেয় ব্যাংক এশিয়া। এটি শেষপর্যন্ত বাস্তবায়িত হলে, তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশস্থ সম্পদ অধিগ্রহণ করবে ব্যাংকটি।

এর আগে ব্যাংক আলফালাহ'র পরিচালনা পর্ষদ ব্যাংক এশিয়ার নন-বাইন্ডিং প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। গত ১৭ এপ্রিল পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জারি করা ব্যাংক আলফালাহ একটি নোটিশে এসব তথ্য জানানো হয়।

এক্ষেত্রে প্রযোজ্য সকল আইন ও প্রবিধান মেনে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকারি অনুমোদন পাওয়ার সাপেক্ষে চুক্তি করা হবে বলে নোটিশে শেয়ারহোল্ডারদের জানিয়েছে ব্যাংক আল ফালাহ।

বাংলাদেশে ব্যাংক আল ফালাহ'র মোট সম্পদের স্থিতি ৩ হাজার ১০০ কোটি টাকা। ঢাকায় পাঁচটি, চট্টগ্রাম ও সিলেটে একটি করে তাদের মোট ৭টি শাখা আছে। 

১৯৯৯ সালে নোভা স্কটিয়া অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া। পরে মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নামের আরেকটি পাকিস্তানী ব্যাংক অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া। 

পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক হলো ব্যাংক আল ফালাহ। দেশটির ২০০টির বেশি শহর ও মফস্বলে তাদের ১ হাজার ২৪টির বেশি শাখা রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি আছে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক আলফালাহ / ব্যাংকখাত / অধিগ্রহণ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net