Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
বন্যার কারণে প্রাণিসম্পদ খাতে ক্ষতি ২,০০০ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 04:45 pm
Last modified: 25 August, 2024, 05:30 pm

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

বন্যার কারণে প্রাণিসম্পদ খাতে ক্ষতি ২,০০০ কোটি টাকা

আজ (২৫ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “চলমান বন্যায় চট্টগ্রাম, সিলেট এবং খুলনা বিভাগের ৮৬টি উপজেলায় মৎস্য খাতে এক হাজার ৫৯০.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।”
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 04:45 pm
Last modified: 25 August, 2024, 05:30 pm
ফাইল ছবি: টিবিএস/ জহির রায়হান।

দেশের ১২টি জেলায় চলমান বন্যায় প্রাণিসম্পদ - পোল্ট্রি, পশুখাদ্য, মাছ এবং অবকাঠামোর প্রায় ২০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।

আজ (২৫ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "চলমান বন্যায় চট্টগ্রাম, সিলেট এবং খুলনা বিভাগের ৮৬টি উপজেলায় মৎস্য খাতে এক হাজার ৫৯০.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।"

তিনি আরো বলেন, "আক্রান্ত পুকুর, জলাধার ও খামারের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৯৯ এবং ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ ৯০ হাজার ৭৬৮ মেট্রিক টন। এছাড়াও, ৩৭৪৬ মিলিয়ন মাছের পোনা ও পোস্ট লার্ভা চিংড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের ১২টি জেলার ৮৬টি উপজেলায় গবাদিপশু খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে গরুর খামার, পোল্ট্রি ফিড এবং অন্যান্য পশুখাদ্য ধ্বংস হয়েছে।"

এছাড়া গবাদিপশু খাতে ৪১১ কোটি টাকার বেশি ক্ষতির তথ্য পাওয়া গেছে এবং হঠাৎ বন্যায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে অনেক গবাদিপশু ভেসে গেছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি গবাদিপশু খাতে ক্ষতি থেকে পুনরুদ্ধারের জন্য তিনটি পদক্ষেপ ঘোষণা করেন। পদক্ষেপগুলো হলো, "জরুরি পশুখাদ্য সরবরাহ ও বিতরণ করা, গবাদিপশু ও পোল্ট্রির রোগ প্রতিরোধে টিকা প্রদান করা এবং ঘাস বিতরণ করা।

উপদেষ্টা আরও বলেন, "ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের সহজ শর্তে ঋণ প্রদান, মাছের খামার সুরক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো সহায়তা, বন্যাকবলিত এলাকায় মাছের পোনা বিতরণের জন্য তহবিল, উন্নত বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ ব্যবস্থা এবং বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে কর্মসূচি গ্রহণ করা হবে।"

Related Topics

টপ নিউজ

গবাদিপশু / ফরিদা আখতার / মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা / বন্যা / ক্ষতি / ২০০০ কোটি টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net