Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকা তুলতে লম্বা লাইন 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 01:55 pm
Last modified: 31 July, 2024, 05:18 pm

Related News

  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে
  • নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক, নজর থাকবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
  • ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস; বন্ধ হলো একীভূত হওয়া ব্যাংকগুলোর পুরোনো মালিকদের ফেরার পথ
  • ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকা তুলতে লম্বা লাইন 

আজ সরেজমিনে দেখা গেছে, ব্যাংকগুলোর শাখার প্রতিটি সেবা কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহকই এসেছেন টাকা উত্তোলন করতে। দু-একজন জমা দিতে এসেছেন। 
টিবিএস রিপোর্ট
24 July, 2024, 01:55 pm
Last modified: 31 July, 2024, 05:18 pm
ছবি: টিবিএস

টানা তিন কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। দিনে মাত্র চার ঘণ্টা ব্যাংক খোলা থাকবে বলে আজ বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে শাখায় শাখায় দেখা গেছে গ্রাহকের উপচেপড়া ভিড়। 

আজ টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি ছিল, এমনটা বলছেন ব্যাংক কর্মকর্তারা। 

গ্রাহকরা বলেন, গত কয়েকদিন ইন্টারনেট না থাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা মেলেনি। এ কারণে আজ ব্যাংকগুলোর শাখায় নগদ চেকের মাধ্যমে টাকা তুলতে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। 

বুধবার মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। 

আজ সরেজমিনে দেখা গেছে, ব্যাংকগুলোর শাখার প্রতিটি সেবা কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহকই এসেছেন টাকা উত্তোলন করতে। দু-একজন জমা দিতে এসেছেন। 

বুধবার সকাল সাড়ে ১১টায় টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে অপেক্ষা করছিলেন আহসানুর রহমান। তিনি বলেন, 'গত কয়েকদিনে নগদ টাকার জন্য বেশ অস্বস্তিতে ছিলাম। এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারিনি। কয়েকটি বুথ ঘুরে দেখেছি সেখানে টাকা না থাকায় আমার মতো আরও অনেকেই বেশ সমস্যায় পড়েছিলেন। আজ ব্যাংক খোলার কথা শুনে চলে এসেছি।' 

মো. শফিক নামে আরেকজন গ্রাহক এসেছেন পুবালী ব্যাংকের দিলকুশা শাখায়। তিনি বলেন, 'নগদ টাকা সংকটের কারণে নানা সমস্যায় পড়েছি। বাজার করতে পারছিলাম না। সুপার শপ দূরে থাকায় ঝুঁকি নিয়ে সেখানেও যেতে পারিনি। আজ ব্যাংক খুলেছে, লেনদেন করতে পেরে ভালোই লাগছে। অন্তত কাছে টাকা থাকায় মনে শান্তি পাচ্ছি।' 

শাখায় জমার চেয়ে উত্তোনই বেশি ছিল—এ বিষয়ে সোনালী ব্যাংকের লোকাল অফিসের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, 'ছাত্র আন্দোলনের কারনে তিন কার্যদিবস ব্যাংক বন্ধ ছিল। এ সময়ে হয়তো অনেক গ্রাহকই তাদের নগদ টাকা কেনাকাটায় শেষ করেছেন। এ কারণে আজকের বেশিরভাগ গ্রাহকই টাকা উত্তোলন করছেন।' 

এদিকে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কারফিউ শিথিল করা হয়েছে। এই দুদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, গ্রাহকরা এ সময়ের মধ্যে লেনদেন করতে পারবেন।

এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল গণমাধ্যমকে জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আর একই দিনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

এদিকে পাঁচ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। ফলে আজ সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে প্রচণ্ড যানজট।

Related Topics

টপ নিউজ

ব্যাংক / টাকা উত্তোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে
  • নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক, নজর থাকবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
  • ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস; বন্ধ হলো একীভূত হওয়া ব্যাংকগুলোর পুরোনো মালিকদের ফেরার পথ
  • ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net