বাজেট ২০২৫: মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এ সময় বাজেট বক্তৃতায় তিনি মূল্যস্ফীতির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
এর আগে, গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের আকারে সম্মতি দিয়েছিলেন।
এবারের বাজেট আগের বছরগুলোর তুলনায় ভিন্ন, এবারে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৬.৭৫ শতাংশ।
সাধারণত, নতুন অর্থবছরের বাজেট আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে এ বছরের বাজেট চলতি অর্থবছরের তুলনায় ৮ শতাংশের কম বাড়ছে।
