Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বাংলাদেশকে এয়ারলাইনগুলোর আয়ের ৩২০ মিলিয়ন ডলার পরিশোধের আহ্বান আইএটিএর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 10:25 am
Last modified: 04 June, 2024, 10:24 am

Related News

  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • ইরান যুদ্ধের ধাক্কায় শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোর বাজারদর কমেছে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি
  • বকেয়া শোধ করেনি ভারতীয় এয়ারলাইন স্পাইসজেট, বাংলাদেশের আকাশসীমা থেকে নিষিদ্ধ করল সরকার
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • দেশীয় এয়ারলাইনগুলোর জন্য বড় স্বস্তি: সারচার্জ কমে ১৪ শতাংশে নামল

বাংলাদেশকে এয়ারলাইনগুলোর আয়ের ৩২০ মিলিয়ন ডলার পরিশোধের আহ্বান আইএটিএর

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 10:25 am
Last modified: 04 June, 2024, 10:24 am
ছবি: সংগৃহীত

বিমান পরিবহন সংগঠন (আইএটিএ) অভিযোগ করেছে, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে বিভিন্ন এয়ারলাইনের আয়ের ৩২০ মিলিয়ন ডলার পাওনা আটকে রেখেছে বাংলাদেশ। এই পাওনা পরিশোধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএটিএ বলে, অপরিহার্য বিমান সংযোগ অব্যাহত রাখার জন্য এ অর্থ গুরুত্বপূর্ণ। আইএটিএ আরও জানিয়েছে, পাকিস্তানের কাছে বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোর পাওনার পরিমাণ ৪১১ মিলিয়ন ডলার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে পরিস্থিতি গুরুতর। এ দেশ দুটির বাজার থেকে আয়ের ৭৩১ মিলিয়ন ডলার নিয়ে যেতে পারছে না—৪১১ মিলিয়ন ডলার পাকিস্তানে ও ৩২০ মিলিয়ন ডলার বাংলাদেশে।

আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, এয়ারলাইনগুলোকে অপরিহার্য বিমান সংযোগ বজায় রাখতে হলে পাকিস্তান ও বাংলাদেশকে আটকে রাখা ৭৩১ মিলিয়ন ডলার শোধ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এ সমস্যার সমাধান আছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মেনে প্রতিষ্ঠানটিকে বিমান পরিবহন সংস্থাগুলোকে বৈদেশিক মুদ্রা নিতে দেওয়ায় অগ্রাধিকার দিতে হবে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেকটাই কমে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য, জ্বালানি ও সার আমদানির কারণে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশি মুদ্রা টাকার মান প্রায় ৪০ শতাংশ কমেছে। ডলারের দাম এ সময়ে ৮৬ টাকা থেকে ১১৭ টাকায় উঠে গেছে।

বাংলাদেশ থেকে এয়ারলাইনগুলোর আয়ের টাকা নিয়ে যেতে বিলম্ব হচ্ছে মূলত মার্কিন ডলারের সংকটের কারণে।

কোভিডের আগে বাংলাদেশের এভিয়েশন খাতে প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মসংস্থান এবং ৭২৮ মিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যকলাপ হতো। ২০২৩ সালে যাত্রীসংখ্যা কোভিডপূর্ব পর্যায়ে পৌঁছেছে। ২০৪০ সালের মধ্যে যাত্রীর সংখ্যা দ্বিগুণের বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

আইএটিএ / এয়ারলাইন / পাওনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • ইরান যুদ্ধের ধাক্কায় শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোর বাজারদর কমেছে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি
  • বকেয়া শোধ করেনি ভারতীয় এয়ারলাইন স্পাইসজেট, বাংলাদেশের আকাশসীমা থেকে নিষিদ্ধ করল সরকার
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • দেশীয় এয়ারলাইনগুলোর জন্য বড় স্বস্তি: সারচার্জ কমে ১৪ শতাংশে নামল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net