Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন; পরিবহন খাতে অগ্রাধিকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 May, 2024, 02:25 pm
Last modified: 18 May, 2024, 01:51 pm

Related News

  • একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন; পরিবহন খাতে অগ্রাধিকার

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নিশ্চিত করেছেন, ২০২৩–২৪ অর্থবছরের এডিপির তুলনায় অনুমোদিত এডিপি ৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
টিবিএস রিপোর্ট
16 May, 2024, 02:25 pm
Last modified: 18 May, 2024, 01:51 pm

ইনফোগ্রাফিক: টিবিএস

সরকার আসন্ন ২০২৪–২৫ অর্থবছরের জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে। এবারও পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপি অনুমোদন করা হয়।

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম নিশ্চিত করেছেন, ২০২৩–২৪ অর্থবছরের এডিপির তুলনায় অনুমোদিত এডিপি ৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

প্রস্তাবিত এডিপিতে সরকারি তহবিল থেকে মোট বরাদ্দের ৬২ দশমিক ৩ শতাংশ এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৩৭ দশমিক ৭ শতাংশ বরাদ্দ প্রাক্কলন করা হয়েছে। এটি চলতি ২০২৩–২৪ অর্থবছরের এডিপির যথাক্রমে ৬৪ দশমিক ৩ শতাংশ এবং ৩৫ দশমিক ৭ শতাংশের বিপরীত।

প্রস্তাবিত এডিপিতে সরকারি তহবিলের বরাদ্দ চলতি অর্থবছরের এডিপির তুলনায় চার হাজার কোটি টাকা বা ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে।

তবে চলতি অর্থবছরের সংশোধিত এডিপির সঙ্গে তুলনা করলে সরকারি তহবিলের বরাদ্দ বেড়েছে ২ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, প্রস্তাবিত এডিপিতে বৈদেশিক সহায়তার পরিমাণ চলতি অর্থবছরের এডিপি এবং সংশোধিত এডিপির তুলনায় যথাক্রমে ৬ দশমিক ৩৮ শতাংশ ও ১৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

পরিকল্পনা কমিশনসূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের সরকারি তহবিল থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদা ছিল এক লাখ ৮৫ হাজার ৩৯১ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদানের চাহিদা ছিল ৯১ হাজার ১১ কোটি টাকা।

তবে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে রাজস্ব আহরণ, মুদ্রাস্ফীতি এবং ডলার সংকটসহ বিভিন্ন কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সরকারি তহবিলের তুলনায় বৈদেশিক অর্থায়নের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত

প্রস্তাবিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ২৬ দশমিক ৬৭ শতাংশ বা ৭০ হাজার ৬৮৮ কোটি টাকা। মেট্রোরেল এমআরটি লাইন-৫ এবং পদ্মা রেল সংযোগের মতো প্রকল্পের ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া রূপপুর পারমাণবিক প্রকল্প এবং মাতারবাড়ি ১,২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্পের মতো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ৭৫২ কোটি টাকা বা ১৫ দশমিক ৩৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা খাত তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা বা ১১ দশমিক ৯০ শতাংশ। আবাসন ও কমিউনিটি সুবিধাবলি খাতে প্রায় ২৪ হাজার ৮৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট প্রস্তাবিত এডিপি বরাদ্দের ৯ দশমিক ৩৮ শতাংশ। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ৬৮৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৭ দশমিক ৮০ শতাংশ।

এর পরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত প্রস্তাবিত এডিপি বরাদ্দের ৬ দশমিক ৭৯ শতাংশ, কৃষি খাত ৪ দশমিক ৯৯ শতাংশ এবং পরিবেশ ও জলবায়ু খাত ৪ দশমিক ১৮ শতাংশ পেয়েছে। শিল্প ও অর্থনৈতিক সেবা পেয়েছে ২ দশমিক ৪৫ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাত পেয়েছে ১ দশমিক ৮১ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রীর তথ্যমতে, সরকার সাম্প্রতিক বছরগুলোতে পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, আবাসন এবং কমিউনিটি খাতকে অগ্রাধিকার দিয়েছে। ফলে এসব খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। তবে প্রস্তাবিত এডিপিতে চলতি অর্থবছরের তুলনায় এসব খাতে বরাদ্দ কমানো হয়েছে। এছাড়া স্থানীয় সরকার, বিজ্ঞান, এবং তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দও হ্রাস পেয়েছে।

যেমন চলতি অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল ৭৫ হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকা, যেখানে নতুন এডিপিতে তা কমে ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৬ লাখ টাকা হয়েছে। একইভাবে, প্রস্তাবিত এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা থেকে কমে ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের এডিপির তুলনায় প্রস্তাবিত এডিপিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, জলবায়ু এবং শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে বরাদ্দ বেড়েছে।

শিক্ষা খাতে নতুন এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ হাজার ৫২৮ কোটি ছয় লাখ টাকা, যা চলতি অর্থবছরের এডিপিতে ছিল ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা। একইভাবে স্বাস্থ্য খাতে আগামী বছরের এডিপিতে চলতি বছরের বরাদ্দের তুলনায় অতিরিক্ত চার হাজার ৪৭৮ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এডিপি / বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) / একনেক সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net