Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
বাটা বাংলাদেশের বাজারে ৫০০ টাকার নিচে জুতা উৎপাদনের দিকে নজর দিয়েছে: সিইও

অর্থনীতি

জসীম উদ্দীন
27 March, 2024, 06:50 pm
Last modified: 27 March, 2024, 07:07 pm

Related News

  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার

বাটা বাংলাদেশের বাজারে ৫০০ টাকার নিচে জুতা উৎপাদনের দিকে নজর দিয়েছে: সিইও

সন্দীপ কাটারিয়া জানান, তার প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে গ্রাহকদের সামনে কোয়ালিটিসম্পন্ন পণ্য তুলে ধরার মাধ্যমে সবসময়ই অন্যদের চেয়ে বাজারে এগিয়ে থাকার চেষ্টা করে।
জসীম উদ্দীন
27 March, 2024, 06:50 pm
Last modified: 27 March, 2024, 07:07 pm
সন্দীপ কাটারিয়া। স্কেচ: টিবিএস

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলা ও বাংলাদেশের বাজারে অবস্থান দৃঢ় করতে বাটা শু কোম্পানি একটি দ্বিমুখী কৌশল হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ কাটারিয়া।

প্রথম কৌশলটির বিষয়ে তিনি বলেছেন, বাটার নজর এখন ৫০০ টাকার কম মূল্যের পণ্য উৎপাদনের দিকে। গ্রাহকদের কাছে তাদের বাজেটের মধ্যে বিপুল পণ্যের সমারোহ তুলে ধরাই এর উদ্দেশ্য।

কাটারিয়া বলেন, 'আমরা প্রায় এক হাজার নতুন আইটেম বাজারে ছেড়েছি। এগুলোর কোয়ালিটি ও ডিজাইনও ভিন্ন। যাতে গ্রাহক তার পছন্দসই পণ্যটি বেছে নিতে পারেন।'

বাংলাদেশ সফরকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ কাটারিয়া তার প্রতিষ্ঠানের এসব কৌশল নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় কৌশলটির বিষয়ে তিনি জানান, কোয়ালিটি, প্রযুক্তি ও ডিজাইনের যে ধারা এখন বিশ্বে চলছে, সেটি সরাসরি বাংলাদেশি গ্রাহকদের কাছে নিয়ে আসা। যাতে করে পছন্দের পণ্য কিনতে তাদের আর  দেশের বাইরে যেতে না হয়।

বাংলাদেশ বাটার বিশ্বের শীর্ষ ১০টি বাজারের একটি বলে উল্লেখ করেন কাটারিয়া। তিনি বাংলাদেশকে ফুটওয়্যার শিল্পের জন্য একটি সম্ভাব্য বৈশ্বিক উৎস কেন্দ্র হিসেবে মনে করেন।

কাটারিয়া বলেন, 'বিশ্বব্যাপী আমাদের অগ্রাধিকার অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে আমরা বাংলাদেশকে গত কয়েক বছরের তুলনায় আরও দ্রুতগতিতে এগিয়ে যেতে দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'যদি দেশের জিডিপি ৬ শতাংশ বা ৭ শতাংশ হারে বৃদ্ধি পায়, তাহলে আমাদের জিডিপির চেয়ে ৫০ শতাংশ বেশি প্রবৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত।'

বাংলাদেশে বাটার যাত্রা

স্বাধীনতার প্রায় এক দশক আগে ১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বাটা।

সাক্ষাৎকারে কাটারিয়া বাংলাদেশের গ্রাহকদের বাটার সঙ্গে দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন।

স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, 'বাটা এ ধরনের প্রতিযোগিতা স্বাগত জানায়, যা আমাদের বাজারে আরও ভালো করার জন্য উদ্বুদ্ধ করে।'

কাটারিয়া জানান, তার প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে গ্রাহকদের সামনে কোয়ালিটিসম্পন্ন পণ্য তুলে ধরার মাধ্যমে সবসময়ই অন্যদের চেয়ে বাজারে এগিয়ে থাকার চেষ্টা করে।

তিনি বলেন, 'আমরা আমাদের বহুজাতিক দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন মূল্য ও ডিজাইনের জুতা তৈরির মধ্য দিয়ে বর্তমান বৈশ্বিক ধারাকে গ্রাহকের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এসব জুতার উৎপাদন বাংলাদেশেই হচ্ছে।'

৮৫ শতাংশ পণ্য স্থানীয়ভাবে তৈরি

বাটার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়ভাবে মোট পণ্যের ৮৫ শতাংশই প্রতিষ্ঠানটি তার নিজের কারখানায় উৎপাদন করছে।

তিনি বলেন, 'কৌশলগতভাবে স্থানীয় উৎস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধু বাংলাদেশের জন্যই নয়, এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে আরও কিছু অংশীদার প্রকৃতপক্ষে আমাদের উৎস অংশীদার হয়ে উঠতে পারে।'

তিনি বলেন, ''বাটা সবসময়ই তার প্রযুক্তির উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দেয়। আমরা সম্প্রতি আমাদের কারখানায় নতুন প্রযুক্তি চালু করেছি, বিশেষ করে 'ফ্লোটস' ব্র্যান্ডের যে জুতাগুলো দেখেছেন সেগুলোর জন্য।''

তিনি আরও বলেন, 'জুতা তৈরির কাঁচামালের প্রায় ৫০ শতাংশ পুনর্ব্যবহার করা জুতাগুলো থেকেই আসে। আমাদের নিজস্ব কারখানাগুলোতে যখন ব্যবহারযোগ্য নয় এমন কোনো পণ্য থাকে, তখন সেগুলো ফেলে না দিয়ে আমরা পুনর্ব্যবহার করি। এটি একদিকে যেমন প্লাস্টিকের ব্যবহার কমাতে সহায়তা করছে, অন্যদিকে পরিবেশবান্ধবও।'

বাটার সিইও বলেন, 'আমরা আমাদের কারখানার ছাদে সৌরবিদ্যুৎ বসিয়েছি।'

সামনে এগিয়ে যেতে বাটা আরও নতুন নতুন পণ্য বাজারে আনার দিকে বেশি নজর দিচ্ছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বাটা / জুতা / প্রতিযোগিতা / মূল্য / গ্রাহক / পণ্য / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net