Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
ইচ্ছাকৃত খেলাপিদের শনাক্তে ব্যাংকগুলোকে বিশেষ ইউনিট গঠনের নির্দেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 March, 2024, 08:20 pm
Last modified: 12 March, 2024, 10:12 pm

Related News

  • চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
  • চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

ইচ্ছাকৃত খেলাপিদের শনাক্তে ব্যাংকগুলোকে বিশেষ ইউনিট গঠনের নির্দেশ

এই ইউনিটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এর দুই ধাপের নিচের কর্মকর্তারা প্রধান হবেন। এর মূল কাজ হবে কোন খেলাপি গ্রাহক ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা কি না- তা শনাক্ত করা।
টিবিএস রিপোর্ট
12 March, 2024, 08:20 pm
Last modified: 12 March, 2024, 10:12 pm
আদালতের নির্দেশ সত্ত্বেও চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ

ব্যাংকখাতের সুশাসন বাড়াতে ও খেলাপি ঋণ কমাতে এবার প্রকৃত খেলাপি গ্রাহকদের তালিকা চাইছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার (১২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিয়ে সার্কুলার জারি করেছে।

সার্কুলারে 'ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা শনাক্তকরণ ইউনিট' নামে পৃথক একটি ইউনিট আগামী ৯ এপ্রিলের মধ্যে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

এই ইউনিটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এর দুই ধাপের নিচের কর্মকর্তারা প্রধান হবেন। এর মূল কাজ হবে কোন খেলাপি গ্রাহক ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা কি না- তা শনাক্ত করা।

কোন গ্রাহক খেলাপি হলে তার ৩০ দিনের মধ্যে সে ইচ্ছাকৃত খেলাপি গ্রাহক কিনা তা এ ইউনিট নির্ধারণ করবে। তবে এই সময়ের মধ্যে নির্ধারণ করতে না পারলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন নিয়ে আরও ৩০ দিন সময় বাড়ানো যাবে।

ইচ্ছাকৃত খেলাপি গ্রাহকদের তালিকা তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে হবে। সেখানে গ্রাহকের নাম উল্লেখপূর্বক কি কারণে ইচ্ছাকৃত খেলাপি হয়েছে তা উল্লেখ করতে হবে। এবং তাকে ব্যাংক কর্তৃক চিঠি দিয়েছে কিনা তাও স্পষ্ট করতে হবে।

তবে ইউনিটগুলো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যক্রম শুরু করবে। 

সার্কুলারে বলা হয়, কোনো ব্যাংক এসব নির্দেশনা লঙ্ঘন করলে বা ইচ্ছাকৃতভাবে বর্ণিত নির্দেশনা লঙ্ঘন করেছে মর্মে বাংলাদেশ ব্যাংকের নিকট বিবেচিত হলে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে অন্যূন ৫০ লাখ টাকা এবং অনধিক ১ কোটি টাকা জরিমানা করবে। যদি উক্ত লঙ্ঘন অব্যাহত থাকে, তাহলে উক্ত লঙ্ঘনের প্রথম দিনের পর প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত অনূর্ধ্ব ১ লাখ টাকা জরিমানা করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ এর নির্দেশনার আলোকে ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ ৮ শতাংশে নামিয়ে আনতে চাচ্ছে। এরই লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশের নিচে খেলাপি ঋণ নামিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ব্যাংকখাতের সুশাসন বাড়াতে ও খেলাপি ঋণ কমতে ১৭টি রোডম্যাপ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি ছিল খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ।

ব্যাংক কোম্পানি আইন অনুসারে, কোনো খেলাপি গ্রাহককের নিজের, তার পরিবারের সদস্যের, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির অনুকূলে নেয়া ঋণ পরিশোধের সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ না করলে তিনি ইচ্ছাকৃত খেলাপি গ্রাহক হবেন।

কোন ঋণ গ্রাহক ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান হতে জালিয়াতি, প্রতারণা বা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিজের, তার পরিবারের সদস্যের, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানীর নামে ঋণ সুবিধা গ্রহণ করে– তাহলে তিনি ইচ্ছাকৃত খেলাপি গ্রাহক। 

এছাড়া, কোন গ্রাহক ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে উদ্দেশ্যে ঋণ সুবিধা গ্রহণ করেছিলেন সে উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে উক্ত ঋণ সুবিধা ব্যবহার করলে এবং তিনি খেলাপি গ্রাহক হলে ইচ্ছাকৃত খেলাপি গ্রাহক হবেন।

কোন গ্রাহক ঋণের বিপরীতে দেয়া জামানত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লিখিত পূর্বানুমতি ব্যতীত হস্তান্তর করলে, এবং তার নেয়া ঋণ খেলাপি হলে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে নির্ধারণ করা হবে।

Related Topics

টপ নিউজ

ব্যাংকখাত / খেলাপি ঋণ / ইচ্ছাকৃত ঋণখেলাপি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
  • চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net