Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
মীর আক্তারের হাতে ৯,২৬৮ কোটি টাকার প্রকল্প

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 December, 2023, 01:10 pm
Last modified: 28 December, 2023, 01:10 pm

Related News

  • সমীক্ষা ছাড়াই অনুমোদন, ৭ বছরেও শেষ হয়নি ৮৮১ কোটি টাকার ঢাকা আপগ্রেডিং প্রকল্প
  • সরকারি নির্মাণকাজের রেট শিডিউল একীভূত ও বাজারভিত্তিক করা হচ্ছে
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো

মীর আক্তারের হাতে ৯,২৬৮ কোটি টাকার প্রকল্প

টিবিএস রিপোর্ট
28 December, 2023, 01:10 pm
Last modified: 28 December, 2023, 01:10 pm

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত দেশের একমাত্র নির্মাণ প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের হাতে বর্তমানে ৯ হাজার ২৬৮ কোটি টাকার ৩৩টি প্রকল্প রয়েছে। প্রতিষ্ঠানটির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে চলমান কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে: ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণ ও সারা দেশে অনেকগুলো সড়ক প্রকল্প।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে কোম্পানিটির ব্যবসায়িক পারফরম্যান্স কমে গেলেও বাজারসংশ্লিষ্টদের মতে, অনেকগুলো সরকারি প্রকল্পের কাজ পাওয়ায় মীর আক্তার ভবিষ্যতে ভালো করবে বলে আশা করা হচ্ছে। 

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে যে সরকারের বার্ষিক উন্নয়ন বাজেট থেকে মূলধন বরাদ্দ বাড়ায় নির্মাণ খাত উপকৃত হচ্ছে।

২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন আগের বছরের তুলনায় ৯.২১ শতাংশ বেড়ে ২.৪৬ লক্ষ কোটি টাকা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের জন্য অনুমোদিত বাজেট বরাদ্দ হলো ২.৬৩ লক্ষ কোটি টাকা।

মীর আক্তারের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও বাণিজ্য বাধা, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানির চড়া দামসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের প্রভাব পড়েছে দেশে।

২০২২ সালে গড় বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৭.৭ শতাংশ। ২০২৩ সালের জুলাইয়ে তা ৯.৭ শতাংশে ঠেকেছে, যা দশ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালজুড়ে মূল্যস্ফীতির এই হার বজায় থাকবে বলে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক। এছাড়া ২০২৫ সালে মূল্যস্ফীতি ৭.৭ শতাংশে নামবে বলেও প্রক্ষেপণ করেছে সংস্থাটি।

মীর আক্তারের চেয়ারপারসন সোহেলা হোসেন বার্ষিক প্রতিবেদনে বলেছেন, এসব চ্যালেঞ্জের মধ্যে নির্দিষ্ট পর্যায়ের দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে মুনাফা ধরে রাখতে কাজ করেছে মীর আক্তার। ব্যবসায় বিরূপ প্রভাব মোকাবিলা করতে তারা বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করেছেন বলে মন্তব্য করেন তিনি। 

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক-বিল্ডিং পদ্ধতিতে ৬০ টাকা দরে প্রতিটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মীর আক্তার। সাধারণ বিনিয়োগকারীরা প্রত্যেকে শেয়ারপ্রতি ৫৪ টাকায় ১০ শতাংশ ডিসকাউন্ট রেট পেয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ছিল ৫০ টাকা ৮০ পয়সা। প্রাইস আর্নিং রেশিও (পি/ই)-এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির শেয়ারের মূল্য ঝুঁকিপূর্ণ অঞ্চলের অনেক নিচে। 

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট দায় ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা, যা মোট সম্পদের ৫৯ শতাংশ এবং শেয়ারহোল্ডারদের ইক্যুইটির চেয়ে ২৩৮ শতাংশ বেশি। ঋণের সুদের হার বাড়লে কোম্পানিটি মুনাফার প্রবৃদ্ধি ধরে রাখতে অসুবিধায় পড়বে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

মীর আক্তার / প্রকল্প / নির্মাণ প্রকল্প / নির্মাণ প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • সমীক্ষা ছাড়াই অনুমোদন, ৭ বছরেও শেষ হয়নি ৮৮১ কোটি টাকার ঢাকা আপগ্রেডিং প্রকল্প
  • সরকারি নির্মাণকাজের রেট শিডিউল একীভূত ও বাজারভিত্তিক করা হচ্ছে
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net