Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম দুইমাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৫% 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 September, 2023, 09:40 am
Last modified: 21 September, 2023, 09:46 am

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম দুইমাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৫% 

এনবিআর কর্মকর্তারা বলছেন, বাজেটে বেশকিছু খাতের অব্যাহতি সুবিধা কমিয়ে আনা কিংবা প্রত্যাহার করা এবং সিগারেট, বেভারেজ, জমি নিবন্ধনসহ কিছু খাতে ট্যাক্স ও ভ্যাট বাড়ানোর ফলে রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। 
টিবিএস রিপোর্ট
21 September, 2023, 09:40 am
Last modified: 21 September, 2023, 09:46 am

অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকলেও রাজস্ব আদায়ে অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি দেখছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুইমাসে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১৪.৭৪ শতাংশ। মূলত স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আয়কর আদায় বৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। 

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুইমাস, অর্থাৎ জুলাই ও আগস্ট সময়ে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সরকারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪.৭৪ শতাংশ বেশি। অবশ্য তা সত্ত্বেও লক্ষ্যমাত্রার তুলনায় ৪,০৮৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে আলোচ্য সময়ে। 

এনবিআর কর্মকর্তারা বলছেন, বাজেটে বেশকিছু খাতের অব্যাহতি সুবিধা কমিয়ে আনা কিংবা প্রত্যাহার করা এবং সিগারেট, বেভারেজ, জমি নিবন্ধনসহ কিছু খাতে ট্যাক্স ও ভ্যাট বাড়ানোর ফলে রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। 

একইসঙ্গে, ফাঁকি বন্ধে তদারকি বাড়ানো এবং কিছু আমদানি পণ্যে নতুন করে ভ্যালুয়েশনের মাধ্যমে কাস্টমস ডিউটি আদায় বাড়ানোও এর পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে মনে করছেন তারা। 

জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগের বছরের তুলনায় এ বছর বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট বসানো হয়েছে বেশি। ফলে, অর্থবছরের প্রথম দুই মাসে ওই খাতগুলো থেকে আরও বেশি ভ্যাট আদায় হয়েছে।

এছাড়া সরকার ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস চালু করছে। ফলে ভবিষ্যতে ট্রেডিং পর্যায়ে ভ্যাট আদায় আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এনবিআর সূত্র জানায়, দুইমাসে ভ্যাট আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ২০ শতাংশের কাছাকাছি। আর ইনকাম ট্যাক্স আদায় বেড়েছে ১৬ শতাংশের ওপরে। 

অবশ্য এনবিআরের এমন প্রবৃদ্ধির হারকে ভালো বলতে নারাজ বিশেষজ্ঞদের কেউ কেউ। 

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ টিবিএসকে বলেন, "ইয়ার-অন-ইয়ার গ্রোথ ১৬ শতাংশ দেখে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। এনবিআরের লক্ষ্যমাত্রা ৩০ শতাংশের ওপরে। ফলে এই গ্রোথ যথেষ্ট নয়।" 

তিনি বলেন, "বাজেটে কিছু মেজারস নেওয়ায় হয়তো ইঙ্কাম ট্যাক্স আদায় ১৬ শতাংশ হয়েছে। কিন্তু সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আশানুরূপ ভালো নয়।"

গত ২০২২-২৩ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরে এনবিআরের আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।  সেই বিবেচনায় চলতি বছর গড়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি প্রয়োজন ৩০ শতাংশের মত। 

এনবিআর হিসাব অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে গড়ে প্রতি বছর রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশের কাছাকাছি। 

Related Topics

টপ নিউজ

ভ্যাট আদায় / রাজস্ব আদায় / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net