Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
আম রপ্তানি বেড়েছে ৫০ শতাংশের বেশি, বাড়ছে দেশের সংখ্যাও

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 August, 2023, 03:40 pm
Last modified: 04 August, 2023, 03:52 pm

Related News

  • আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 

আম রপ্তানি বেড়েছে ৫০ শতাংশের বেশি, বাড়ছে দেশের সংখ্যাও

চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার টন বেশি। গত বছর মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।
টিবিএস রিপোর্ট
04 August, 2023, 03:40 pm
Last modified: 04 August, 2023, 03:52 pm
ছবি: টিবিএস

চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার টন বেশি। গত বছর মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল। অর্থাৎ রপ্তানি বেড়েছে ৫০ শতাংশের বেশি। এ বছর আরো ১৫-২০ দিন রপ্তানি হবে, তাই এ সংখ্যা আরো বাড়বে। 

এছাড়া আম রপ্তানি করা দেশের সংখ্যাও বেড়েছে। গতবছর ২৮ টি দেশে আম রপ্তানি হয়েছিল, এবছর ৩৪টি দেশে আম রপ্তানি হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

এর মধ্যে যুক্তরাজ্যে ১২৫৬ টন, ইতালিতে ২৯৬ টন, সৌদি আরবে ২৬০ টন, সংযুক্ত আরব আমিরাতে ১৩৭ টন, কাতারে ১১১ টন, সিঙ্গাপুরে ৫৫ টন, সুইজারল্যান্ডে ১৪ টন, জার্মানিতে ৭০ টন, ফ্রান্সে ৮৫ টন, সুইডেনে ৬৫ টন, কুয়েতে ২১৮ টন, কানাডায় ৪০ টন উল্লেখযোগ্য। 

দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের তুলনায় রপ্তানির পরিমাণ অনেক কম। তবে রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। 

২০১৭-১৮ সালে রপ্তানি হয়েছিল ২৩২ টন, ২০১৮-১৯ সালে ৩১০ টন, ২০১৯-২০ সালে ২৮৩ টন, ২০২০-২১ সালে ১৬৩২ টন, ২০২১-২২ সালে ১৭৫৭ টন আম রপ্তানি হয়েছে। 

বিশ্ববাজারে দেশের আমের বিপুল চাহিদা থাকলেও উত্তম কৃষি চর্চাসহ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং না হওয়ায় রপ্তানির পরিমাণ কম। সেজন্য, রপ্তানি বৃদ্ধি করতে কৃষি মন্ত্রণালয় রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় কৃষকদের উত্তম কৃষি চর্চা মেনে আম উৎপাদনসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

এর ফলে প্রকল্পের প্রথম বছরেই গত বছরের তুলনায় এক হাজার টন আম বেশি রপ্তানি হয়েছে। প্রকল্প পরিচালক মো. আরিফুর রহমান জানান, চলতি বছর আরো ১৫-২০ দিন আম রপ্তানি হবে।
 
Related Topics

টপ নিউজ

রপ্তানি / অর্থনীতি / বৈদেশিক বাণিজ্য / আম / আম রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net