Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
দেশে মদ বিক্রিতে নতুন রেকর্ড, কেরু এ্যান্ড কোম্পানির নিট মুনাফা ৫৮ কোটি টাকা 

অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
02 August, 2023, 05:35 pm
Last modified: 08 August, 2023, 01:38 pm

Related News

  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল
  • নীরবে ‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করল সৌদি আরব
  • বিধিনিষেধ শিথিল: রিয়াদের পর এবার জেদ্দা ও দাহরানে মদের দোকান খুলছে সৌদি আরব
  • বিক্রি কমলেও মদের ব্যবসায় রেকর্ড ১৯০ কোটি টাকা মুনাফা কেরুর
  • কেরুর চিনি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি: ২ বছরের প্রকল্পের মেয়াদ ১৩ বছর পর ফের বাড়ছে

দেশে মদ বিক্রিতে নতুন রেকর্ড, কেরু এ্যান্ড কোম্পানির নিট মুনাফা ৫৮ কোটি টাকা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
02 August, 2023, 05:35 pm
Last modified: 08 August, 2023, 01:38 pm

২০২২-২৩ অর্থবছরে রেকর্ড পরিমাণ মদ উৎপাদন ও বিক্রি করেছে কেরু এ্যান্ড কোম্পানি। সূত্রমতে, এ সময় ৫৭ লাখ ৭৩ হাজার প্রুফ লিটার মদ বিক্রি করে কোম্পানিটি আয় করেছে প্রায় ৪৩৯ কোটি টাকা। অন্যান্য পণ্যের আয়-ব্যয় মিলিয়ে ও রাজস্ব দেওয়ার পর গত অর্থবছরে কেরুর নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৫৮ কোটি টাকা।

কেরুর সর্বশেষ অডিট রিপোর্ট অনুযায়ী, গত অর্থবছরে ২০২১-২২ অর্থবছরের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেশি নিট মুনাফা করেছে কোম্পানিটি।

কেরু অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চলতি অর্থবছরে ১০০ কোটি টাকার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। 

গত অর্থবছরে চিনিকল ছাড়া কেরু এ্যান্ড কোম্পানির বাকি সব ইউনিটই লাভের মুখ দেখেছে। জাতীয় রাজস্ব বোর্ড অ্যালকোহল আমদানিতে বিধিনিষেধ আরোপের পর ২০২১ সাল থেকে দেশে মদের চাহিদা বেড়ে যাওয়ার পর থেকে কোম্পানিটি লাভের মুখ দেখছে।

কেরুর মোট ছয়টি ইউনিট রয়েছে: চিনি, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যাল, বাণিজ্যিক খামার, আকন্দবাড়িয়া খামার (পরীক্ষামূলক) ও জৈব সার।

২০২২-২৩ অর্থবছরে কেরুর ইতিহাসে সর্বনিম্ন মাড়াই হওয়ায় চিনি উৎপাদন অনেক কম হয়েছে।

আখ চাষ ও উৎপাদন বৃদ্ধি সম্ভব না হলে চিনিকলের ভবিষ্যৎ অনিশ্চিয়তার মুখে পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ কারণে আখ উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। 

২০২২-২৩ অর্থবছরে কেরুতে প্রায় ৪.৬ লাখ টন আখ মাড়াই করে ২ হাজার ৩৮২ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এরপর আখের অভাবে বন্ধ হয়ে যায় মিলটি।

২০২২-২৩ অর্থবছরে কেরুর ডিস্টিলারি ইউনিট প্রায় ৪৩৯ কোটি টাকা আয় করেছে। রাজস্ব জমা দিয়েছে ১৪৫ কোটি ৫০ লাখ টাকা। ডিস্টিলারির লাভ হয় ১৫২ কোটি টাকা। 

৩০ বছর পর গত অর্থবছরে কেরুর ৯টি কৃষি খামার ও একটি পরীক্ষামূলক খামার থেকে লাভ হয়েছে ২০ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে লোকসান হয়েছিল ৩ কোটি ৪৪ লাখ টাকা। 

দেশে কেরুর ১৩টি ওয়্যারহাউস ও ৩টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

কেরুর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন লোকসানি চিনি ইউনিট সম্পর্কে বলেন, 'আখ উৎপাদন ও মিলের উৎপাদন বাড়াতে আমরা নিয়মিত কাজ করছি। কৃষকদের আখ চাষে আগ্রহী করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আখের দাম বৃদ্ধি করা হয়েছে। কৃষি খামার ৩০ বছর পর লাভের মুখ দেখলো। একমাত্র চিনিকল ছাড়া সব ইউনিট লাভজনক। বর্তমানে ডিস্টিলারি ও চিনিকল ইউনিট আধুনিকায়নের কাজ চলছে।'

Related Topics

টপ নিউজ

কেরু এ্যান্ড কোম্পানি / মদ বিক্রি / মদের চাহিদা বেড়েছে / চিনিতে লোকসান / আখ উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল
  • নীরবে ‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করল সৌদি আরব
  • বিধিনিষেধ শিথিল: রিয়াদের পর এবার জেদ্দা ও দাহরানে মদের দোকান খুলছে সৌদি আরব
  • বিক্রি কমলেও মদের ব্যবসায় রেকর্ড ১৯০ কোটি টাকা মুনাফা কেরুর
  • কেরুর চিনি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি: ২ বছরের প্রকল্পের মেয়াদ ১৩ বছর পর ফের বাড়ছে

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net