Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
এক মাস বন্ধের পর ইউএনএইচসিআরের আমদানি খুললো কাস্টমস  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 August, 2023, 10:00 am
Last modified: 02 August, 2023, 10:47 am

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের
  • অর্থবছরের প্রথম ৩ মাসে বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আয়

এক মাস বন্ধের পর ইউএনএইচসিআরের আমদানি খুললো কাস্টমস  

বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ত্রাণসহ বিভিন্ন ধরণের মানবিক কাজে জড়িত রয়েছে সংস্থাটি।
টিবিএস রিপোর্ট
02 August, 2023, 10:00 am
Last modified: 02 August, 2023, 10:47 am
ফাইল ছবি

বাংলাদেশে শরণার্থীদের নিয়ে কাজ করা সংস্থা, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) আমদানি বন্ধের আদেশ দেওয়ার এক মাসেরও কিছু বেশি সময় পর ওই অবস্থান থেকে সরে এসেছে কাস্টমস বিভাগ।

কাস্টমস হাউস, চট্টগ্রাম মঙ্গলবার ইউএনএইচসিআর এর বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন/বিন) 'আনলক' করেছে। যার অর্থ হলো, এখন থেকে সংস্থাটির যে কোন ধরণের আমদানিতে আর বাধা নেই।

বিআইএন আনলক করার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন কাস্টমস হাউস, চট্টগ্রামের ডেপুটি কমিশনার মোঃ আব্দুল হান্নান। তিনি বলেন, "মঙ্গলবার থেকে তাদের বিন আনলক করা হয়েছে।"

কী কারণে আনলক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি। 

অবশ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "মানবিক কারণে তাদের বিন আনলক করা হয়েছে। যেহেতু সংস্থাটিকে রোহিঙ্গা রিফিউজিদের জন্য ত্রাণসহ বিভিন্ন পণ্য আমদানি করতে হয়, তা বাধাগ্রস্ত হচ্ছিল। এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

তবে অনিয়মের বিষয়টি সমাধানের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। 

প্রসঙ্গত, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত ৪৬টি ভেহিক্যাল (যান) এনবিআরের অনুমোদন ছাড়া অন্য ব্যক্তি ও সংস্থার কাছে হস্তান্তরের অভিযোগে ৭৬ কোটি টাকার ডিমান্ড নোটিশ জারি করে কাস্টমস হাউস, চট্টগ্রাম। ওই টাকা পরিশোধ না করায় গত ২১ জুন সংস্থাটির বিন লক করার মাধ্যমে আমদানি বন্ধ করে দেয় কাস্টমস হাউজ। এ বিষয়ে দেশের কাস্টমস হাউজগুলোকে চিঠি দিয়ে অবহিতও করা হয়। 

বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ত্রাণসহ বিভিন্ন ধরণের মানবিক কাজে জড়িত রয়েছে সংস্থাটি।

অবশ্য এনবিআরের ওই কর্মকর্তা জানান, "শুল্কমুক্ত সুবিধার গাড়ি হস্তান্তরের বিষয়ে এনবিআরের রুলস রয়েছে। ইউএনএইচসিআর-এর ভেহিক্যাল এমন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যবহার করে, যার জন্য শুল্ক পরিশোধ করতে হয়। কিন্তু সংস্থাটি এ নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে।"  

Related Topics

টপ নিউজ

কাস্টম হাউজ / কাস্টমস / ইউএনএইচসিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের
  • অর্থবছরের প্রথম ৩ মাসে বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আয়

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net