Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
দেশে দক্ষ কর্মীর অভাবে প্রতি বছর শিল্প খাতের ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বিদেশিরা: ডিসিসিআই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 July, 2023, 05:40 pm
Last modified: 08 July, 2023, 08:38 pm

Related News

  • ৭ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জাপানে শ্রমশক্তি রপ্তানির পরিকল্পনা জমা দেওয়া হবে
  • এলডিসি থেকে উত্তরণের আগে নারী শ্রমশক্তি কমে যাওয়ায় উদ্বেগ
  • সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে: আসিফ নজরুল
  • কর্মী সংকট মোকাবিলায় দক্ষ কর্মীদের জন্য ভিসা বাড়াবে জার্মানি
  • সৌদি আরব আরো বেশি বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী

দেশে দক্ষ কর্মীর অভাবে প্রতি বছর শিল্প খাতের ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বিদেশিরা: ডিসিসিআই

টিবিএস রিপোর্ট
08 July, 2023, 05:40 pm
Last modified: 08 July, 2023, 08:38 pm
ছবি: সংগৃহীত

ঢাকা চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর (ডিসিসিআই) সভাপতি সামীর সাত্তার বলেছেন, দেশের শিল্প খাত পরিচালনায় অনেক বিদেশি কাজ করেন। তারা প্রতিবছর ৮ থেকে ১০ বিলিয়ন ডলার বেতন হিসেবে নিয়ে যাচ্ছেন। 

(ডিসিসিআই) সভাপতি বলেন, এই বিপুল পরিমাণ অর্থ বাইরে চলে যাওয়ার জন্য দায়ী দেশে গুণগত ও দক্ষ শ্রমশক্তির অভাব। দক্ষ শ্রমশক্তি তৈরির জন্য ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজের কোনো বিকল্প নেই।

শনিবার ডিসিসিআই আয়োজিত 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ: এমপ্লয়েবিলিটি অভ গ্র্যাজুয়েটস ইন দ্য চেঞ্জিং গ্লোবাল কনটেক্সট' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সামীর সাত্তার বলেন, 'স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজের কোনো বিকল্প নেই।'

সেমিনারে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, 'একাডেমিশিয়ানদের একটা বিষয় আছে যে, আমি তো জানি, আমার কেন ইন্ডাস্ট্রির কাছ থেকে শিখতে হবে। আর ইন্ডাস্ট্রিরও আছে, আমি তো ব্যবসা জানি, আমার কেন এই শিক্ষক মানুষের কাছে যেতে হবে। এক হাতে তালি বাজবে না, দুজনকেই লাগবে, দুজনকে সমানভাবে এগিয়ে আসতে হবে। সরকার এটাকে ফ্যাসিলিটেট করার জন্য সার্বক্ষণিক সেবায় নিয়োজিত।'

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামে শিখানো হচ্ছে। আমি আশা করি এই শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা শেষ করে শ্রমবাজারে যাবে, তখন আর এই স্কিল গ্যাপটি থাকবে না। তবে এখন যে স্কিল গ্যাপ রয়েছে সেটা পূরণ করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সফট স্কিল শেখাতে হবে।'

এ সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিংয়ে জোর দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একাডেমিক মাস্টারপ্ল্যান থাকাটাও খুব জরুরি বলে উল্লেখ করেন তিনি। 

সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে জানিয়ে দীপু মনি বলেন, এখানে ২৯টি মন্ত্রণায়ল দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। 

পেপার প্রেজেন্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণা পরিচালক ড. সায়েমা হক বিদিশা বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ গুরুত্বপূর্ণ, কারণ কর্মক্ষেত্রের ভবিষ্যৎ চ্যালেঞ্জিং। ভবিষ্যতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে। 

Related Topics

টপ নিউজ

শ্রমশক্তি / দক্ষ কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ৭ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জাপানে শ্রমশক্তি রপ্তানির পরিকল্পনা জমা দেওয়া হবে
  • এলডিসি থেকে উত্তরণের আগে নারী শ্রমশক্তি কমে যাওয়ায় উদ্বেগ
  • সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে: আসিফ নজরুল
  • কর্মী সংকট মোকাবিলায় দক্ষ কর্মীদের জন্য ভিসা বাড়াবে জার্মানি
  • সৌদি আরব আরো বেশি বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net