Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিদেশ ভ্রমণের খরচ বাড়ছে, ৩৩%-৬৭% কর আরোপ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:55 pm
Last modified: 01 June, 2023, 05:04 pm

Related News

  • চলতি অর্থবছরের প্রথমার্ধে আয়কর আদায় বেড়েছে ১৬ শতাংশ
  • নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও 
  • বেনাপোল বন্দরে ভ্রমণকর ১,০০০ টাকা কার্যকর
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
  • বাজেটে কৃষি: কোম্পানি আছে, কিন্তু কৃষক নেই

বিদেশ ভ্রমণের খরচ বাড়ছে, ৩৩%-৬৭% কর আরোপ

এছাড়াও স্থলপথ অথবা জলপথে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার টাকা কর আরোপ হবে। 
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:55 pm
Last modified: 01 June, 2023, 05:04 pm
প্রতীকী ছবি

দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে এবার থেকে খরচ আরও বাড়বে। কেননা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিদেশগামী বিমান যাত্রীদের ওপর কর ৬৭ শতাংশ পর্যন্ত কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া আকাশপথে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রেও যাত্রীদের ২০০ টাকা করে কর দিতে হবে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

প্রস্তাবিত বাজেটে সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর ৬৭% বাড়িয়ে ২ হাজার টাকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩৩% বাড়িয়ে ৪ হাজার টাকা এবং অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে ৫০% বর্ধিত করে ৬ হাজার টাকা করের প্রস্তাব করা হয়েছে।   

এছাড়াও স্থলপথ অথবা জলপথে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার টাকা কর আরোপ হবে। 

এর আগে, গন্তব্যস্থল এবং পরিবহন পদ্ধতির উপর নির্ভর করে বহির্গামী যাত্রীদের জন্য ৫০০-৪০০০ টাকা কর নির্ধারিত ছিল। 

তবে অর্থনীতিবিদরা বর্তমান মূল্যস্ফীতির মধ্যে চাপে থাকা মানুষের উপর নতুন করে করের ভার না বাড়িয়ে বরং করযোগ্য ব্যক্তিদের করের আওতায় আনতে ট্যাক্স নেট বাড়ানো যৌক্তিক বলে মত দেন।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক টিবিএসকে বলেন, "এভাবে হঠাৎ হঠাৎ ট্যাক্স না বাড়িয়ে ট্যাক্সের নেট বাড়ানো উচিত। বর্তমানে এমনিতেই মানুষ মূল্যস্ফীতির চাপে রয়েছে। নতুন করে করের ভার বাড়ানো যৌক্তিক হবে না।"

সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছে ১১ লাখ ৩৫ হাজার কর্মী, যা আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এসব শ্রমিককেও ভ্রমণ কর দিতে হচ্ছে।

বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক যায় মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ আরো কয়েকটি দেশে। 

এর আগে এনবিআরের সাবেক সদস্য (কর নীতি) ড. সৈয়দ মো. আমিনুল করিম টিবিএসকে বলেন, শ্রমিক এবং চিকিৎসার জন্য যায়, এমন ব্যক্তিদের উপর ট্যাক্স বাড়ানো উচিত হবে না।

অবশ্য টাকার অবমূল্যায়নের কারণে ট্রাভেল ট্যাক্স বাড়ানোর পক্ষে মত দিয়ে তিনি বলেছিলেন, "গত কয়েক বছরে ভ্রমণ কর বাড়েনি। এই সময়ে টাইম ভ্যালু অব মানি হিসাব করলে বাড়ানো যৌক্তিক।"

বিশেষত ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশগুলোতে যারা ভ্রমণ করেন, তাদের উপর ভ্রমণ কর বাড়ানোর যেতে পারে বলে মত দেন তিনি।

এনবিআরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৪ সালে ভ্রমণ কর বাড়ানো হয়েছিলো।

 

 

Related Topics

টপ নিউজ

ভ্রমণ কর / বাজেট ২০২৩-২৪ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • চলতি অর্থবছরের প্রথমার্ধে আয়কর আদায় বেড়েছে ১৬ শতাংশ
  • নতুন কৃচ্ছ্রতা নীতি: সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ, নিষেধাজ্ঞা বিদেশ ভ্রমণেও 
  • বেনাপোল বন্দরে ভ্রমণকর ১,০০০ টাকা কার্যকর
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
  • বাজেটে কৃষি: কোম্পানি আছে, কিন্তু কৃষক নেই

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net