Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআরের বড় রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগ

অর্থনীতি

রিয়াদ হোসেন
01 May, 2023, 04:45 pm
Last modified: 01 May, 2023, 05:11 pm

Related News

  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি
  • ৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত
  • আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর
  • জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধাক্কা, প্রবৃদ্ধি নেমেছে ৩ শতাংশে

লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআরের বড় রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগ

রিয়াদ হোসেন
01 May, 2023, 04:45 pm
Last modified: 01 May, 2023, 05:11 pm

তথ্যচিত্র: টিবিএস

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি কেবলই বড় হচ্ছে। এমনকী প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে বড় হবে ব্যবধান। বছর শেষে যা ৪০ হাজার কোটি টাকায় ঠেকতে পারে বলে শঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।  

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে  (জুলাই-মার্চ পর্যন্ত ) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় ২৮ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘাটতি বাড়তে থাকলে তা সার্বিক অর্থনীতি ব্যবস্থাপনায় সরকারের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে; কারণ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সরকারের নেওয়া ব্যাংক ঋণ চারগুণ বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়।

এছাড়া, রাজস্ব সংগ্রহের প্রত্যাশিত গতি না এলে – বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার শর্তানুসারে কর-জিডিপি অনুপাত (জিডিপিতে রাজস্বের অবদান) বাড়ানো সম্ভব হবে না।  

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির দিকে তাকিয়ে মনে হচ্ছে, লক্ষ্যমাত্রার তুলনায় বছর শেষে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।'

তিনি বলেন, "বর্তমান কর কাঠামো দিয়ে এনবিআরের পক্ষে আইএমএফ এর শর্ত অনুযায়ী ০.৫ শতাংশ ট্যাক্স-টু-ডিজিপি রেশিও বাড়ানো সম্ভব হবে না। কিছু সংস্কার করলেও তার ফল আসতে তিন-চার বছর সময় লেগে যেতে পারে'।

গত কয়েক মাসে রাজস্ব সংগ্রহ কমতে থাকলেও, মার্চে সার্বিক প্রবৃদ্ধি ছিল ৯ শতাংশের কাছাকাছি। কিন্তু, এনবিআরের গত বছরের রাজস্ব আদায়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত বছরের একই সময় এই প্রবৃদ্ধি ছিল বর্তমানের প্রায় দ্বিগুণ।

মূলত আমদানি নিয়ন্ত্রণে সরকারের বেশকিছু উদ্যোগ এবং স্থানীয় অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকাকে রাজস্ব আদায় কমার পেছনে মূল কারণ হিসেবে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা।

এদিকে রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না আসা কারণ খুঁজতে রোববার মাঠ পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে দিনভর রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুুুুুনিম।

বৈঠক সূত্র জানায়, অর্থবছরের বাকী মাসগুলোতে আদায় বাড়াতে বকেয়া আদায়, সরকারির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আটকে থাকা রাজস্ব আদায়, ফাঁকি ধরতে কার্যকর পদক্ষেপ নেওয়াসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় গত বছরের একই সময়ের তুলনায় ৩.৪৫ শতাংশ বেড়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২০ শতাংশের উপরে।

এনবিআরের আদায়কৃত আমদানি করের প্রায় ৯০ শতাংশই আসে চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'বিভিন্ন ধরণের যানবাহন, প্রসাধনী, ফলসহ কিছু পণ্যের আমদানি নিরুৎসাহিত করার কারণে এসব পণ্যের আমদানি কমেছে। এসব পণ্যের আমদানি শুল্ক বেশি'।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ২ লাখ ৫৪ হাজার ৫১৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৫১ কোটি টাকা। গড়ে প্রতি মাসে আদায় হয়েছে ২৫ হাজার কোটি টাকার কিছু বেশি।

কিন্তু, ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য অর্জন করতে হলে পরবর্তী তিন মাসে গড়ে আদায় করতে হবে প্রায় ৪৮ হাজার কোটি টাকা করে, যা কার্যত অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জ

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র গবেষণা ফেলো মুনতাসীর কামাল টিবিএসকে বলেন, 'এর ফলে কিছু দরকারি ব্যয় হয়তো কমাতে হবে। এছাড়া সম্প্রতি বৈদেশিক ঋণ কমতির দিকে। ফলে বাজেট ঘাটতি কিছুটা বেড়ে যেতে পারে এবং ব্যাংক থেকে ঋণ বাড়তে পারে, যা বেসরকারি খাতের ঋণ প্রবাহ সঙ্কুচিত করতে পারে'।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি টাকায়, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১২ হাজার কোটি টাকা।

আমদানিতে ক্ষীণ আশার আলো

এদিকে দেশের আমদানি-রপ্তানির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি বাড়ছে বলে খবর পাওয়া গেছে।

নাম না প্রকাশের শর্তে চট্টগ্রাম কাস্টম হাউজের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, বিগত কয়েক মাসের ‍তুলনায় মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি বেড়েছে, এর ধারাবাহিকতা চলতি এপ্রিলেও দেখা যাচ্ছে'।

পরবর্তী মাসগুলোতে আমদানি স্বাভাবিক হবে – এমন আশার কথা জানিয়ে তিনি বলেন, 'সেক্ষেত্রে আমদানি পর্যায়ে রাজস্ব আদায়ও বাড়বে'।

 

 

Related Topics

টপ নিউজ

রাজস্ব আহরণ / এনবিআর / রাজস্ব ঘাটতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি
  • ৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত
  • আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর
  • জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধাক্কা, প্রবৃদ্ধি নেমেছে ৩ শতাংশে

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net