Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব ও চীন: টিপু মুনশি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 March, 2023, 06:55 pm
Last modified: 11 March, 2023, 06:59 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব ও চীন: টিপু মুনশি

“বিনিয়োগের বড় সুযোগ থাকায় বিশ্বের বেশ কয়েকটি দেশ এবং স্থানীয় কোম্পানি এখানে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। দেশে বিনিয়োগ করার সুযোগ আরও সহজ করেছে সরকার।"
টিবিএস রিপোর্ট
11 March, 2023, 06:55 pm
Last modified: 11 March, 2023, 06:59 pm

গত শনিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, সৌদি আরব এবং চীন বাংলাদেশের জ্বালানি খাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বড় আকারের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। 

ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে সৌদি আরব, চীন ও ভূটানের বাণিজ্যমন্ত্রীর সাথে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদেরকে বাণিজ্যমন্ত্রী জানান,  "বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের অর্থনীতি এখন অন্য যেকোন সময়ের চেয়ে শক্তিশালী। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।"

টিপু মুনশির সাথে বৈঠকের পর সৌদি বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি জানান যে, সৌদি আরব বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, "জ্বালানি খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিশ্চিত। এছাড়াও কৃষি এবং খাদ্য খাতেও বিনিয়োগের সুযোগ রয়েছে। সৌদি আরবের বিনিয়োগকারীরা সব ধরনের অবস্থা মাথায় রেখে বাংলাদেশে বিনিয়োগ করবে।"

বাংলাদেশকে চীনের চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখ করে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ঝান শাওগাং জানান, "বাংলাদেশের জ্বালানি, কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। চীনা বিনিয়োগকারীরা এ সকল খাতে বিনিয়োগ করতে আগ্রহী।"

এদিকে ভূটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কার্মা দর্জি জানান, ভূটানও বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী। এ কারণে তিনি দুই দেশের বাণিজ্যের পথে সকল ধরনের বাধা উপড়ে ফেলার আহ্বান জানান। 

টিপু জানান, "বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য বেশ লাভজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটির কাজ শেষ হয়ে গিয়েছে।"

"এখানে বিনিয়োগের বড় সুযোগ থাকায় বিশ্বের বেশ কয়েকটি দেশ এবং স্থানীয় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। দেশে বিনিয়োগ করার সুযোগ আরও সহজ করেছে সরকার। আমি এগুলো তাদেরকে জানিয়েছি। সৌদি আরব এবং চীন বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।"

এর আগে বাণিজ্যমন্ত্রী ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এর উদবোধনী ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। 

Related Topics

টপ নিউজ

বিনিয়োগ / জ্বালানি খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net