Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে নয় মাসের সর্বনিম্ন ১২.৬২ শতাংশে 

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
01 March, 2023, 02:30 pm
Last modified: 02 March, 2023, 11:56 am

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে নয় মাসের সর্বনিম্ন ১২.৬২ শতাংশে 

কেন্দ্রীয় ব্যাংকের মতে, আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার পরিমাণ ২০২৩ অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় ২৫% কমেছে।
শাখাওয়াত প্রিন্স
01 March, 2023, 02:30 pm
Last modified: 02 March, 2023, 11:56 am
ইনফোগ্রাফ- টিবিএস

জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এই পতনের জন্য আমদানি হ্রাস এবং ব্যাংকিং চ্যানেলে তারল্য সংকটকে দায়ী করেছেন ব্যাংকাররা৷

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি জানুয়ারিতে ১২.৬২%-এ নেমে এসেছে, যা গত বছরের ডিসেম্বরে ছিল ১২.৮৯%। তবে গত বছরের এপ্রিলের (১২.৪৮%) তুলনায় এটি বেড়েছে।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, "বেসরকারি খাতের ঋণের গ্রোথ কমার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো আমাদের গত কয়েক মাস ধরে আমদানির পরিমাণ কমে গেছে।"

কেন্দ্রীয় ব্যাংকের মতে, আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার পরিমাণ ২০২৩ অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় ২৫% কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি মাসে এলসি খোলার পরিমাণ ছিল ৩৯.৪৬ বিলিয়ন ডলার, যা ২০২২ অর্থবছরের একই সময়ের থেকে ২৪.৭৯% বা ১৩ বিলিয়ন ডলার কম।

এই সময়ের মধ্যে পেট্রোলিয়াম ছাড়া মূলধনী যন্ত্রপাতি, ভোগ্যপণ্য, ইন্টারমিডিয়েট পণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মূলধনী যন্ত্রপাতির জন্য এলসি খোলা হয় ১.৪১ বিলিয়ন ডলারের, যা গত বছরের একই সময়ের মধ্যে ৪.২৫ বিলিয়ন থেকে কম।

মির্জা ইলিয়াস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বছরের শুরুতে ধীরগতিতে বাড়লেও শেষের দিকে যেয়ে তা বৃদ্ধি পায়।

২০২২ সালের আগস্টে বেসরকারি খাতের ঋণ বেড়েছে ১৪.০৭%, যা চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ১৪.১% এর লক্ষ্যমাত্রার কাছাকাছি। 

এরপর সেপ্টেম্বরে তা কমে ১৩.৯৩% এবং গত বছরের অক্টোবরে ১৩.৯১% এ নেমে আসে।

আমদানি হ্রাসের পাশাপাশি, দুটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরও কিছু কারণ উল্লেখ করেছেন। তারা বলেন, কিছু শরীয়াহ-ভিত্তিক ব্যাংকের ঋণে অসামঞ্জস্যতা দেখা দেওয়া বিষয়ক প্রতিবেদনের কারণে ক্রেডিট প্রবাহকে কমে যায়।

ব্যাংকাররা বলেন, এসব মিডিয়া প্রতিবেদনের পর থেকে শরিয়াহ-ভিত্তিক ব্যাংকগুলো এখন বেসরকারি ঋণের উপর জোর দেওয়ার পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের সাথে তাদের সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) এবং নগদ রিজার্ভ অনুপাত (সিআরআর) নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।

তারল্য সংকটে জর্জরিত ব্যাংকগুলো এখন ৮% পর্যন্ত আমানত নিচ্ছে এবং ৯% হারে ঋণ দিচ্ছে। এতে চাপে রয়েছে তাদের লাভের মার্জিন।

এদিকে, জানুয়ারিতে ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য আগের মাসের তুলনায় ৮,১২৮ কোটি টাকা কমে ১,৩৭,৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা।
 
Related Topics

টপ নিউজ

এলসি / ঋণ / ঋণ প্রবৃদ্ধি / শরিয়া ভিত্তিক অর্থায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net