Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
অর্থবছরের প্রথম ছয়মাসেই লক্ষ্যমাত্রার ৫৪% ঋণ বিতরণ কৃষি খাতে  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 January, 2023, 10:05 am
Last modified: 26 January, 2023, 10:48 am

Related News

  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী
  • অ্যাগ্রো কেমিক্যালে স্বাবলম্বী হতে তিন সুবিধা চান উৎপাদকেরা

অর্থবছরের প্রথম ছয়মাসেই লক্ষ্যমাত্রার ৫৪% ঋণ বিতরণ কৃষি খাতে  

খাত সংশ্লিষ্টরা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে সকল পণ্যের দাম ব্যাপক বেড়েছে। আমাদের দেশের খাদ্যজাত পণ্য আমদানির চেয়ে দেশে উৎপাদনের প্রতি সরকার বেশি মনোযোগী। তাই কৃষিখাতে ঋণ বিতরণ বাড়াতে নিয়মিত তদারকি করা হচ্ছে, এ কারণে ঋণের প্রবৃদ্ধি ভালো।
টিবিএস রিপোর্ট
26 January, 2023, 10:05 am
Last modified: 26 January, 2023, 10:48 am

চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে (জুলাই-সেপ্টেম্বর) কৃষিখাতে ১৬ হাজার ৬৭০ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫৪%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য কৃষিখাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। কৃষি ঋণ বিতরণে ব্যাংক খাতের সার্বিক লক্ষ্যমাত্রা অতিক্রম হলেও পিছিয়ে আছে ২৫টি ব্যাংক। এদের মধ্যে কিছু ব্যাংক লক্ষ্যমাত্রার কাছে। আবার কিছু ব্যাংকের অবস্থা একেবারেই নাজুক।

যদিও ২০২১-২২ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৮৩৯১ কোটি টাকা, সেই সময়ে লক্ষ্যমাত্রার পুরোটাই বিতরণ হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে সকল পণ্যের দাম ব্যাপক বেড়েছে। আমাদের দেশের খাদ্যজাত পণ্য আমদানির চেয়ে দেশে উৎপাদনের প্রতি সরকার বেশি মনোযোগী। তাই কৃষিখাতে ঋণ বিতরণ বাড়াতে নিয়মিত তদারকি করা হচ্ছে, এ কারণে ঋণের প্রবৃদ্ধি ভালো।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের ছয় মাসে শস্য খাতে বিতরণ করা হয়েছে সাত হাজার ৯১৫ কোটি টাকা, সেচ সরঞ্জাম কিনতে দেয়া হয়েছে ১৪৯ কোটি, কৃষি সরঞ্জাম কিনতে ১১৩ কোটি, গবাদিপশু এবং হাঁস-মুরগির খামারে ৩ হাজার ৪৮৫ কোটি, মৎস্য খাতে ২ হাজার ১৮ কোটি, শস্য গুদামজাত এবং বিপণনে ৮৭ কোটি, ব্যক্তিগত খাতে এক হাজার ১৪ কোটি এবং অন্যান্য খাতে এক হাজার ৯০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কৃষকদের কাছ থেকে ঋণ আদায় হয়েছে ১৬৪২৯ কোটি টাকা। যা কেন্দ্রীয় এই সময়ে বিতরণকৃত ঋণের প্রায় সমান। যদিও ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এই খাত থেকে ঋণ আদায় হয়েছে ১৩৫৯৩ কোটি টাকা।

দেশে প্রতিবছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কৃষি ঋণ বিতরণ করে কিছু ব্যাংক। আবার কিছু ব্যাংক আছে যারা প্রতিবছরই ব্যর্থ হয় লক্ষ্যমাত্রা অর্জনে।

সম্প্রতি কৃষিখাতে ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ব্যর্থ হলে সেই অন্য ব্যাংকের মাধ্যমে বিতরণের জন্য অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ) গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সই নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লী ঋণ লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণ করতে না পারলে অবশিষ্ট অর্থ এই ফান্ডে জমা রাখতে হবে।  কৃষি খাতে অধিক ঋণ দিতে সক্ষম ব্যাংকগুলোকে এই তহবিল থেকে অর্থ দেবে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া কৃষিখাতে ঋণ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক গত বছরের নভেম্বরে বোরো মৌসুমের আগে ৪% সুদে কৃষি ঋণের জন্য ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্প ঘোষণা করে। কিন্তু আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কৃষকেরা সেভাবে সাড়া দেন নি।  
 
Related Topics

টপ নিউজ

কৃষি খাত / কৃষি ঋণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী
  • অ্যাগ্রো কেমিক্যালে স্বাবলম্বী হতে তিন সুবিধা চান উৎপাদকেরা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net