Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কেরু কোম্পানি মদ বিক্রির মুনাফায় দ্যুতিময়!

অর্থনীতি

রফিকুল ইসলাম
23 January, 2023, 07:40 pm
Last modified: 24 January, 2023, 10:52 am

Related News

  • ছয় মাসে মদ বিক্রি দ্বিগুণ, রেকর্ড পরিমাণ আয় কেরুর 
  • ডিস্টিলারির মুনাফায় ঔজ্জ্বল্য ছড়াচ্ছে কেরু অ্যান্ড কোং
  • চাহিদা তুঙ্গে, মদের উৎপাদন বাড়াচ্ছে কেরু

কেরু কোম্পানি মদ বিক্রির মুনাফায় দ্যুতিময়!

২০২১-২২ অর্থবছরে কেরুর ডিস্টিলারি ইউনিটের আয় ছিল ৩৬৮ কোটি ৫১ লাখ টাকা, আর মুনাফা হয়েছে ১১৩ কোটি ৯০ লাখ টাকা। আগের অর্থবছরে ডিস্টিলারি থেকে ২৬৭ কোটি ১৮ লাখ টাকা আয় এবং ৮৯ কোটি টাকা মুনাফা হয় কেরুর। 
রফিকুল ইসলাম
23 January, 2023, 07:40 pm
Last modified: 24 January, 2023, 10:52 am

চিনি উৎপাদন ইউনিটে ব্যাপক লোকসানের মুখ দেখলেও, ২০২১-২২ অর্থবছরে ডিস্টিলারি বা মদ তৈরির ইউনিটে রেকর্ড আয় ও মুনাফা বৃদ্ধির রেকর্ড করেছে কেরু অ্যান্ড কোম্পানি। কোম্পানির সাম্প্রতিকতম অডিট প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

২০২১-২২ অর্থবছরে কেরু অ্যান্ড কোং আয় করেছে ৪২৯.৩৬ কোটি টাকা, অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। একইসঙ্গে, ওই সময়ের তুলনায় মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২৩৬ শতাংশ বা ৪৯ কোটি ১৭ লাখ টাকা, যা কোম্পানির ইতিহাসে এক রেকর্ড। 

বিগত অর্থবছরে কেরুর ডিস্টিলারি ইউনিটের আয় ছিল ৩৬৮ কোটি ৫১ লাখ টাকা, আর মুনাফা হয়েছে ১১৩ কোটি ৯০ লাখ টাকা। এর আগের অর্থবছরে ডিস্টিলারি থেকে ২৬৭ কোটি ১৮ লাখ টাকা আয় এবং ৮৯ কোটি টাকা মুনাফা হয় কেরুর। 

এসময় চিনি উৎপাদন ইউনিট থেকে ৫২ কোটি ৫৯ লাখ টাকা আয় করলেও, লোকসান হয়েছে ৬১ কোটি ৩৩ লাখ টাকা। আগের অর্থবছরে এ ইউনিটের আয় ছিল ৩৬ কোটি ৮০ লাখ টাকা, আর লোকসান হয় ৭০ কোটি ৮২ লাখ টাকা। 

ছয় মাসে মদ বিক্রি দ্বিগুণ, রেকর্ড পরিমাণ আয় কেরুর 

এছাড়া, চলতি অর্থবছরের জুলাই- ডিসেম্বর সময়ে রাষ্ট্রায়ত্ত মদ প্রস্তুতকারকটির আয় বেড়েছে ২১ শতাংশ বা ২৩২ কোটি ৯৬ লাখ টাকা, এর ৯০ শতাংশই এসেছে ডিস্টিলারি খাত থেকে। 

করফাঁকি বন্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশ থেকে অ্যালোকোহল আমদানিতে বিধিনিষেধ আরোপ করার পর, ২০২১ সাল থেকেই কেরুর লিকার (মদ) বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে।

বর্তমানে কেরু অ্যান্ড কোং- এর ছয়টি ইউনিট রয়েছে, এগুলো হলো– চিনি, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যাল, বাণিজ্যিক খামার, (পরীক্ষামূলক) আকন্দবাড়িয়া খামার এবং জৈবসার। এগুলোর মধ্যে, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যাল এবং জৈবসারের ইউনিটগুলোই শুধু মুনাফা করছে। 

কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগ

কেরু বর্তমানে কাঁচামাল নিয়ে কোনো সংকটে না থাকলেও, লিকারের চাহিদা এভাবে বাড়তে থাকলে– চলতি বছরের শেষদিকে তারা কাঁচামাল সংকটে পড়বে বলে অবহিত সূত্রগুলো জানিয়েছে। 

বর্তমানে অ্যালকোহল উৎপাদনের জন্য বার্ষিক ২০ হাজার টন কাঁচামালের প্রয়োজন হয় কোম্পানিটির। এসব কাঁচামালের যোগান দেয় রাষ্ট্রায়ত্ত চিনির মিলগুলো। 

ডিস্টিলারির মুনাফায় ঔজ্জ্বল্য ছড়াচ্ছে কেরু অ্যান্ড কোং

কেরু আন্ড কোম্পানিসহ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর ১৫টি চিনিকল রয়েছে।  তবে ২০২০ সালে বিপুল লোকসানের কারণে সরকার ছয়টি চিনিকল বন্ধ করে দেয়। 

কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থায়ন) সাইফুল ইসলাম বলেন, 'নিজস্ব এবং আশেপাশের অন্যান্য চিনিকল থেকে আমরা কাঁচামাল সংগ্রহ করি। কিন্তু, বাড়তি চাহিদা মেটানোর জন্য এখন বিএসএফআইসির আওতাধীন সকল চিনিকল থেকেই সংগ্রহ করছি'। 

ভবিষ্যতে কাঁচামালের সংকট দেখা দেওয়ার যে উদ্বেগ রয়েছে, সে প্রসঙ্গে কোম্পানির কর্মকর্তারা জানান, চাষের খরচের চেয়ে বাজারমূল্য কম হওয়ায় সাম্প্রতিক সময়ে আখ চাষ কমেছে। বিএসএফআইসি এবং কেরু আখ চাষ বৃদ্ধির চেষ্টা করছে। 

একইসঙ্গে কৃষকদের উচ্চ ফলনশীল জাত চাষে উৎসাহ দিতে আখের দাম বাড়ানোর বিষয়েও ভাবছে বিএসএফআইসি। 

চাহিদা তুঙ্গে, মদের উৎপাদন বাড়াচ্ছে কেরু

কেরুর ডিস্টিলারি ইউনিটের প্রধান মো. ফিদা হাসান বলেন, 'বর্তমানে আখ মাড়াইয়ের কাজ চলছে। এই মুহূর্তে কাঁচামালের কোনো সংকট নেই। তবে এভাবে চাহিদা বাড়তেই থাকলে চলতি বছরের শেষদিকে একটা সংকট দেখা দিতে পারে'। 

তিনি আরও বলেন, দাম কম পাওয়ায় কৃষকরা আখ চাষ কমিয়েছেন। বর্তমানে এক মণ আখের দাম মাত্র ১৮০ টাকা। 

'তাই আখ চাষ বাড়াতে, মূল্য বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারও মূল্যবৃদ্ধির পক্ষে। খুব শিগগিরই এবিষয়ে একটা সিদ্ধান্ত আসবে'।  

 

 

Related Topics

টপ নিউজ

কেরু এ্যান্ড কোম্পানি / রেকর্ড মুনাফা / মদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ছয় মাসে মদ বিক্রি দ্বিগুণ, রেকর্ড পরিমাণ আয় কেরুর 
  • ডিস্টিলারির মুনাফায় ঔজ্জ্বল্য ছড়াচ্ছে কেরু অ্যান্ড কোং
  • চাহিদা তুঙ্গে, মদের উৎপাদন বাড়াচ্ছে কেরু

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net