Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 December, 2022, 10:40 am
Last modified: 28 December, 2022, 10:55 am

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ
  • ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে

ইআরডির তথ্য অনুযায়ী নভেম্বর পর্যন্ত, বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন ডলার ছাড়া অন্য বড় উন্নয়ন সহযোগীর কাছ থেকে তেমন প্রতিশ্রুতি আদায় হয়নি।
টিবিএস রিপোর্ট
28 December, 2022, 10:40 am
Last modified: 28 December, 2022, 10:55 am

অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি  ও অর্থছাড় কমেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই–নভেম্বর সময়ে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৮৮.২৭%। এই সময়ে প্রতিশ্রুতি এসেছে মাত্র ৪৬১.৩ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একইসময়ে প্রতিশ্রুতি আদায় হয়েছিল ৩.৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, অর্থবছরের প্রথম তিন মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় ২০.২৯% কমেছে। প্রথম ৫ মাসে অর্থছাড় হয়েছে ২.৪৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ৩.০৮ বিলিয়ন ডলার।

ইআরডির সূত্র জানায়, উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ার কারণে জুলাই-নভেম্বর সময়ে প্রতিশ্রুতি কমেছে। তবে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ঋণ চুক্তি হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। যেমন ডিসেম্বরেও এশিয়ান উন্নয়ন ব্যাংক ৬২৮ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী নভেম্বর পর্যন্ত, বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন ডলার ছাড়া অন্য বড় উন্নয়ন সহযোগীর কাছ থেকে তেমন প্রতিশ্রুতি আদায় হয়নি।

জুলাই-নভেম্বর সময়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান, চীনের মতো প্রতিশ্রুতিশীল উন্নয়ন সহযোগীদের থেকে কোনো ঋণ প্রতিশ্রুতি পাওয়া যায়নি।  

চলতি অর্থবছরে সরকার আশা করছে, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৮.৫ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি আদায় হবে।

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে উন্নয়ন সহযোগী ছাড় করেছে ২.৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় ছিল ৩.০৮ বিলিয়ন ডলার।

অর্থছাড় কমার ব্যাখ্যা দিতে গিয়ে ইআরডির কর্মকর্তারা বলেন, সক্ষমতার অভাবে অনেক মন্ত্রণালয় ও বিভাগ এখনো বৈদেশিক সহায়তার অর্থছাড়ে পিছিয়ে আছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা কোভিড পরিস্থিতি বিবেচনায় বাজেট সহায়তা ও টিকা কেনার কিছু অর্থ ছাড় করেছিল। এ কারণে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বৈদেশিক সহায়তার অর্থছাড় কিছুটা কম এসেছে।

অর্থবছরের প্রথম ৫ মাসে সব বেশি বৈদেশিক সহায়তা ছাড় করেছে জাপান। এই সংস্থাটি ছাড় করেছে ৭৪২.৭৬ মিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৮.৭ মিলিয়ন ডলার ছাড় করেছে চীন।

এছাড়া বিশ্বব্যাংক ৪২৫ মিলিয়ন এবং এডিবি ছাড় করেছে ৩১৯.৪ মিলিয়ন ডলার।

এদিকে অর্থবছরের প্রথম ৫ মাসে সরকার সুদ ও আসল মিলিয়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ৮৮০.৪৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার। গত অর্থবছরে একই সময়ে এ হার ছিল ৮৬৮.২৫ মিলিয়ন ডলার।
 
Related Topics

টপ নিউজ

ইআরডি / ঋণের অর্থছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ
  • ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net