Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ছাড় দেয়া ঋণের সুদ আয়খাতে নিতে পারবে ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 December, 2022, 09:15 am
Last modified: 23 December, 2022, 09:59 am

Related News

  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকঋণের সুদহার ১৪ শতাংশের নিচে থাকবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের
  • সুদ ব্যয় সংশোধন করে ১১.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পরের ৩ অর্থবছরের প্রাক্কলন আরও বেশি
  • ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ঋণের সুদের ওপর ট্যাক্স দিতে হবে না: এনবিআর
  • জুলাই-সেপ্টেম্বরে দেশের বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে তিনগুণ

ছাড় দেয়া ঋণের সুদ আয়খাতে নিতে পারবে ব্যাংক

এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস আমদানিতে এলসির নগদ মার্জিনের শর্ত শিথিল ক‌রে‌ছে‌ কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস রিপোর্ট
23 December, 2022, 09:15 am
Last modified: 23 December, 2022, 09:59 am

চলতি বছর গ্রাহকের ঋণ পরিশোধে ছাড় দেয়া মেয়াদি শিল্পঋণ, সিএমএসএমই ও কৃষিঋণের ওপর আরোপিত সুদ ব্যাংকগুলোর আয়খাতে দেখানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি সুদৃঢ় ও 'শক এবজর্বিং ক্যাপাসিটি' বৃদ্ধির লক্ষ্যে এমন সুবিধা দেয়া হয়েছে। 

এর আগে ২২ জুন কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ও বহির্বিশ্বে যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে মেয়াদি ঋণ ও সিএমএসএমই এবং কৃষি খাতের ঋণ পরিশোধে চলতি বছরের জন্য ছাড় দেয়া হয়।

সেই সার্কুলারে বলা হয়, সুবিধাপ্রাপ্ত ঋণের সুদ আয়খাতে স্থানান্তরকরণ ও ঋণের প্রভিশন সংরক্ষণ বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেয়া হবে। 

সেই নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এমন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনায় ব্যাংকগুলোকে সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে ২% অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করতে হবে। এছাড়া সিএমএসএমই খাতের সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে অতিরিক্ত ১% প্রভিশন রাখতে হবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, "ব্যাংকগুলো আমদানি ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে তারল্য সংকটে রয়েছে। এছাড়া বছর শেষে ব্যাংকগুলোকে বিভিন্ন ধরণের ট্যাক্স দিতে হয়। যদি ব্যাংকগুলো ঋণের সুদ আয়খাতে না নিতে পারে তাহলে তাদের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে তাই ব্যাংকগুলোকে এ সুবিধা দেয়া হয়েছে।"

এদিকে গত ১৮ ডিসেম্বর ব্যবসায়ীদের মেয়াদি ঋণের ক্ষেত্রে নতুন করে ঋণ পরিশোধের সুবিধা দেয়া হয়। এর ফলে কিস্তির ৫০ শতাংশ অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবেন না যেখানে আগে ৭৫ শতাংশ অর্থ জমা দিতে হতো। 

তবে এমন সুবিধা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে দুর্বল করবে বলে মন্তব্য করেন ব্যাংকাররা। 

ওয়েল ও লুব্রিকেন্টস আমদানিতে এলসি মার্জিনের শর্ত শিথিল

বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টস সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস আমদানিতে এলসির নগদ মার্জিনের শর্ত শিথিল ক‌রে‌ছে‌ কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল বৃহস্প‌তিবার এমন সুবিধা দিয়ে একটি সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এ‌তে পণ্য আমদানির জন্য ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া আছে।

নতুন নির্দেশনায় বলা হ‌য়ে‌ছে, শিল্প-কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস ও এর উৎপাদন এবং প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি এলসি মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে হবে। 
 
 

Related Topics

টপ নিউজ

ঋণের সুদ হার / ঋণের সুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকঋণের সুদহার ১৪ শতাংশের নিচে থাকবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের
  • সুদ ব্যয় সংশোধন করে ১১.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পরের ৩ অর্থবছরের প্রাক্কলন আরও বেশি
  • ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ঋণের সুদের ওপর ট্যাক্স দিতে হবে না: এনবিআর
  • জুলাই-সেপ্টেম্বরে দেশের বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে তিনগুণ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net